Friday, 12 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

নিউইয়র্কে অর্থমন্ত্রীর সাথে এনআরবি কমার্শিয়াল ব্যাংক এর ডাইরেক্টরদের সৌজন্য সাক্ষাৎ : পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন বাতিল হওয়ার পর এখন বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালোই আছে

অনলাইন ডেস্ক পঠিত: 73 বার

প্রকাশিত: April 24, 2013 | 2:34 PM

NRB Commercial Bank’s Directors Met With Finance Minister, UN BD Mission, NY. http://www.youtube.com/watch?v=UzPFTm4ONyU&feature=youtu.be

সাখাওয়াত হোসেন সেলিম, ইউএসএনিউজ অনলাইন, নিউইয়র্ক : পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন বাতিল হওয়ার পর এখন বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশের  সম্পর্ক ভালোই আছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র সফররত অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ওয়ার্ল্ড ব্যাংক এর সাথে আমাদের মিটিং হয়েছে, তবে মিটিং এ পদ্মা সেতু নিয়ে কোন আলোচনা হয়নি। নিউইয়র্কে জাতি সংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে স্থানীয় সময় ২৩ এপ্রিল মঙ্গলবার সকালে অর্থমন্ত্রীর সাথে এনআরবি কমার্শিয়াল ব্যাংক এর ডাইরেক্টরদের সৌজন্য সাক্ষাৎ শেষে ইউএসএনিউজ অনলাইন কে এক প্রশ্নের জবাবে অর্থ মন্ত্রী এ তথ্য জানান। এসময় এনআরবি কমার্শিয়াল ব্যাংক এর যুক্তরাষ্ট্র প্রবাসী ডাইরেক্টরদের মধ্যে উপস্থিত ছিলেন অন্যতম স্পন্সর ডাইরেক্টর বিশিষ্ট মুক্তিযোদ্ধা ড. নূরান নবী, ব্যাংকের স্পন্সর শেয়ার হোল্ডার বিশিষ্ট রাজনীতিক আবদুর রহিম বাদশা, স্পন্সর ডাইরেক্টর সারোয়ার চৌধুরী সিপিএ, এম রহমান প্রিন্স, অল্টারনেট ডাইরেক্টর গোলাম রাব্বানী চৌধুরী প্রমুখ। এ সময় অর্থ মন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশ সরকারের জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো: মোজাম্মেল হক খান, জাতি সংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন, বিনিয়োগ বোর্ডেব নির্বাহী সদস্য অতিরিক্ত সচিব নাবাস চন্দ্র মন্ডল ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার আরিফ খান। অর্থ মন্ত্রী জানান, ওয়ার্ল্ড ব্যাংক এর সাথে মিটিং এ চলতি বছরের ১.১ বিলিয়ন ডলারের চলমান বিভিন্ন প্রকল্প এবং পরবর্তী বছরের ১.৯ বিলিয়ন ডলারের প্রকল্প নিয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে। অর্থ মন্ত্রী নবনির্বাচিত রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, সংসদে অনেক ধরনের দুর্নীতি ছিল। স্পিকার হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি সংসদকে তিনি দুর্নীতিমুক্ত করেছেন। তিনি স্পিকার হিসেবে দায়িত্ব পালনের সময় সংসদের অর্থ অপচয় কমিয়েছেন। তিনি বলেন, নবনির্বাচিত রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ এর স্পিকার হিসেবে দায়িত্ব পালনের সময় এই প্রথম সরকারি কোষাগারে সংসদ থেকে পৌনে ৪ কোটি টাকা অর্থ জমা পড়েছে। অন্তরবর্তীকালীন সরকারের সময় নয়া রাষ্ট্রপতির মূল্যবান ভ’মিকা থাকবে বলে অর্থ মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। বর্তমান সমস্যা সঙ্কুল অবস্থা পরিবর্তনে ভূমিকা নেবেন নয়া  প্রসিডেন্ট। এর মাধ্যমে সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা সম্ভব হবে। তিনি বলেন, প্রসিডেন্ট হিসাবে আবদুল হামিদের কাছে জাতির প্রত্যাশা অনেক। তার বিষয়ে সবারই ভাল ধারণা আছে। অর্থ মন্ত্রী বলেন, এ রাষ্ট্রপতি আমার কেন্ডিডেট ছিলেন, আমি তার জন্য তদবীর করে আসছিলাম। অর্থ মন্ত্রী প্রবাসী উদ্যোক্তাদের অর্থায়নে এনআরবি কমার্শিয়াল ব্যাংক সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, দেশের অর্থনীতি বেড়েছে কয়েকগুণ। দেশের অর্থনীতির অনুপাতে আমাদের দেশে আরও নতুন ব্যাংকের দরকার ছিল। এছাড়া ব্যাংকিং খাতে সুষ্ঠু প্রতিযোগিতার জন্য নতুন ব্যাংকের অবশ্যই প্রয়োজন রয়েছে। সে অনুযায়ী বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টদের শর্ত পূরণ সাপেক্ষে ইতোমধ্যে তফসিলিভুক্ত হয়েছে প্রবাসী উদ্যোক্তাদের অর্থায়নে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সহ দেশীয় উদ্যোক্তাদের অর্থায়নে আরো কটি নতুন ব্যাংক। এ ব্যাংকগুলো প্রধান কার্যালয় উদ্বোধনের মাধ্যমে ইতোমধ্যে আনুষ্ঠানিক যাত্রাও শুরু করেছে। অর্থ মন্ত্রী  আশা প্রকাশ করেন, প্রবাসী উদ্যোক্তাদের অর্থায়নে সদ্য অনুমোদন পাওয়া এনআরবি কমার্শিয়াল ব্যাংক লি: দেশ থেকে আমানত সংগ্রহের চেয়ে প্রবাসীদের কাছ থেকে আমানত সংগ্রহের ওপর জোর দিবে। প্রবাসীদের জন্য থাকবে বিশেষ সেবা, ওয়ান স্টপ সার্ভিস, অনলাইন ব্যাংকিং। রেমিটেন্স প্রেরণে রাখবে বিশেষ ভ’মিকা। এক্সপোর্ট-ইম্পোর্ট সহ থাকবে আরো বিষেশ সুবিধা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV