Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

নিউইয়র্কে অর্ধ লক্ষাধিক বাংলাদেশিসহ সাড়ে ৭ লাখ অবৈধ অভিবাসী পাবেন ড্রাইভিং লাইসেন্স

অনলাইন ডেস্ক পঠিত: 101 বার

প্রকাশিত: June 18, 2019 | 9:18 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : টানা ১৫ বছরের আন্দোলনের সফলতা এলো নিউইয়র্ক অঙ্গরাজ্যে। ১৭ জুন অঙ্গরাজ্য সিনেটে পাশ হলো বৈধ/অবৈধ নির্বিশেষে সকল প্রাপ্ত বয়স্কের জন্যে ড্রাইভিং লাইসেন্সের বিল। এর আগে ১২ জুন অনুরূপ একটি বিল পাশ হয় অঙ্গরাজ্য এ্যাসেম্বলিতে। এ বিলের প্রতি সম্মতি দিয়েছেন রাজ্য গভর্ণর। তাই এটি এখন আইনে পরিণত হতে কোন বাধা থাকলো না। এরফলে অর্ধ লক্ষাধিক বাংলাদেশিসহ সাড়ে ৭ লাখ অবৈধ অভিবাসী ড্রাইভিং লাইসেন্স পাবেন। 

এটি নিউইয়র্কের জন্যে বড় ধরনের একটি বিজয় বলে উল্লেখ করেছেন ড্রামের  (দেশীজ রাইজিং এ্যান্ড মুভিং) কমিউনিটি অর্গানাইজার কাজী ফৌজিয়া। ফৌজিয়া জানান, ১৯ জুন বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় বিজয় উৎসব করা হবে। এই জায়গায় গত ১৫ বছরে কমপক্ষে ৫২ বার র‌্যালি করেছি এই দাবি আদায়ের জন্যে। 

ফৌজিয়া বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন বিরোধী কট্টর অবস্থানে লাখ লাখ কাগজপত্রহীন অভিবাসী সদা সন্ত্রস্ত জীবন-যাপন করছেন। এখন তারা ড্রাইভিং লাইসেন্স পেলে নির্ভয়ে কর্মস্থলে যাতায়াত এবং ব্যাংক একাউন্ট খোলাসহ সবকিছু করতে পারবেন। অর্থাৎ তারা প্রচলিত বিধি অনুযায়ী ট্যাক্স পরিশোধ এবং সড়ক-মহাসড়কে টোল দেবেন। বার্ষিক আয়ের পরিমাণ কোয়ার্টার বিলিয়ন ডলারের সমান বলে মনে করছেন এই বিলের প্রবক্তারা।

‘গ্রীণ লাইট বিল’ নামে এই বিধি করার দাবিতে আন্দোলনকারী অর্থ শতাধিক সংগঠনের পক্ষ থেকে নিউইয়র্ক রাজ্যের জনপ্রতিনিধিগণকে অভিনন্দন জানানো হয়েছে। 

উল্লেখ্য, বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের জন্যে ইতিপূর্বে ওয়াশিংটন ডিসি এবং পর্টোরিকোসহ ক্যালিফোর্নিয়া, কলরাডো, ইলিনয়, ম্যারিল্যান্ড, মিনেসোটা, নিউজার্সি, নিউ মেক্সিকো, নর্থ ক্যারলিনা, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া রাজ্যে বিধি তৈরী করেছে। 

এই বিলে স্বাক্ষরের সময় ১৭ জুন অপরাহ্নে অঙ্গরাজ্য গভর্নর এ্যান্ড্রু ক্যুমো জনপ্রতিনিধি এবং রাজ্যের এটর্নি জেনারেলের কাছে নিশ্চয়তা চেয়েছেন যে, অবৈধ অভিবাসীরা যখন ডিএমভি (ডিপার্টমেন্ট অব মটর ভেহিক্যাল) অফিসে লাইসেন্সের জন্য যাবেন তখন ফেডারেল এজেন্ট (ইমিগ্রেশন)রা তাদেরকে ধরতে পারবে না। এর জবাবে রাজ্যের সলিসিটর জেনারেল বারবারা আন্ডারউড বলেছেন, অন্য রাজ্যে যেভাবে ইমিগ্রেশন এজেন্টকে রুখে দেয়া হচ্ছে, একই প্রক্রিয়া এখানেও অবলম্বন করতে হবে। রাজ্যের এটর্নি জেনারেল লেটিশা জেমস বলেছেন, পাশ হওয়া বিলেই সকল ব্যবস্থা নিশ্চিত করা আছে। ইমিগ্রেশন এজেন্টরা কোনভাবেই রাজ্যের আইন লংঘন করতে পারবে না কিংবা রাজ্য প্রশাসন তা হতে দেবে না। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ