Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে অস্ত্র আইন আরো কঠোর হচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: December 27, 2019 | 4:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে অস্ত্রের লাইসেন্স নীতিমালা আরো কঠোর করতে চান গভর্নর এন্ড্রো কুমো। এক বিবৃতিতে নিউইয়র্কের গভর্নর এন্ড্রো কুমো বলেছেন, নিউইয়র্কারদের জীবন মান রক্ষার স্বার্থে অন্য রাজ্যের ভয়ংকর অপরাধীদের অস্ত্রের লাইসেন্স দেয়া হবে না। আগামী বছরের শুরুতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ সংক্রান্ত আইন প্রণয়নের প্রস্তাব করা হবে।
নিউইয়র্কের প্রচলিত আইনে বর্তমানে শ্লীলতাহানি এবং জোর করে যৌন সম্পর্ক স্থাপনকারী বা যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টাকারীদের অস্ত্রের লাইসেন্স দেয়া হয় না। গভর্নর কুমো বলেছেন, নতুন অস্ত্র আইনের প্রস্তাবে এ ধরনের অন্যান্য অপরাধের সঙ্গে যুক্তদেরও অস্ত্রের লাইসেন্স না দেয়ার বিধি থাকবে।
গভর্নর কুমো সাত বছর আগে প্রতিবেশি কানেকটিকাটের স্যান্ডি হুক হত্যাকান্ডের পর থেকেই নিউইয়র্কে ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স নীতিমালা কঠোর করার দিকে নজর দিয়েছেন। গত বছর তিনি অস্ত্র কেনার সময়সীমা ৩ তিন থেকে বাড়িয়ে ৩০ দিন এবং স্বয়ংক্রিয় অস্ত্র মজুদ রাখা নিষিদ্ধ করেছেন। এছাড়া শিক্ষার্থীদের অস্ত্রের ভয়াবহতা সম্পর্কে জানানো এবং অস্ত্র আইন সম্পর্কে সচেতন করতে শিক্ষা প্রতিষ্ঠানে বিচারক নিয়োগেরও বিধি প্রণয়ন করা হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV