Saturday, 24 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে অ্যাসাল’র বার্ষিক সম্মেলন শনিবার (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 185 বার

প্রকাশিত: December 13, 2019 | 11:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল এর দ্বাদশ বার্ষিক সম্মেলন আগামীকাল ১৪ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশিয়ানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত ‘অ্যাসাল’র এই সম্মেলন নিউইয়র্ক সিটির ‘টিমস্টারস লোকাল২৩৭ (২১৬ ওয়েস্ট ১৪ স্টিট) এর প্রথম তলায় আয়োজন করা হয়েছে। বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই সম্মেলন। ‘প্রেসিডেন্সিয়াল ইলেকশনে আমরা ঐক্যবদ্ধভাবে প্রস্তুত’-এমন স্লোগানে এই সম্মেলন এ থাকবে বিষয়ভিত্তিক আলোচনা। এ প্রসঙ্গে অ্যাসাল’র প্রতিষ্ঠাতা ও ন্যাশনাল প্রেসিডেন্ট মাফ মিসবাহ বলেন, বাংলাদেশীসহ দক্ষিণ এশিয়ানদের মূলধারায় সম্পৃক্ত করার ক্ষেত্রে অ্যাসাল নিরন্তরভাবে কাজ করছে। মূলধারায় সম্পৃক্ততায় গত ১১ বছরে কতটা অগ্রগতি সাধিত হয়েছে সে আলোচনা-পর্যালোচনার হবে। সামনের নভেম্বরের জাতীয় নির্বাচনে করণীয় নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে। সামনের নভেম্বরের নির্বাচনে দক্ষিণ এশিয়ান প্রার্থীগণের বিজয় অর্জনের কর্মকৌশল গ্রহণ করা হবে। এতে উপস্থাপিত হবে অঙ্গরাজ্য, স্থানীয় পর্যায়ের বিভিন্ন নির্বাচনে দক্ষিণ এশিয়ানদের সাফল্য। মাফ মিসবাহ বলেন, জাতীয় নির্বাচনেও অ্যাসাল’র সমর্থিত কয়েকজন বিজয়ী হয়েছেন। গত বছরের নির্বাচনে বেশ ক’জন জয়ী হয়েছেন। এরমধ্যে ইলিনয় এবং ক্যালিফোর্নিয়ায় দু’জন কংগ্রেসম্যান রয়েছেন দক্ষিণ এশিয়ান। এবারের সম্মেলনে ৩ কংগ্রেসমেনসহ প্রায় চল্লিশ জন নির্বাচিত প্রতিনিধি আসবেন। কানাডাসহ ১৩ অঙ্গরাজ্যের অ্যাসাল’র প্রতিনিধিরা থাকবেন বিভিন্ন পর্বে।

এবারের সম্মেলনে সভাপতিত্ব করবেন ইউটিসি এসোসিয়েটস এর সিইও ইঞ্জিনিয়ার আজিজ আহমেদ। সম্মেলনের স্লোগান আলোকে বক্তব্য উপস্থাপন করবেন কংগ্রেসওম্যান গ্রেস মেং, কংগ্রেসম্যান আদ্রিয়ানো স্পাইলেট, কংগ্রেসম্যান ম্যাক্স রোজ, নিউইয়র্ক স্টেট কমম্পট্রোলার থমাস ডি নেপলিয়ো, স্টেট এটর্নী জেনারেল লেটিশা জেমস, স্টেট সিনেটর লিরয় কমরী, ডায়ানে সেভিনো, রোক্সানে প্রসাদ, লুইস সেপুলভেদা, জন ল্যু এবং ফেলিক্স অর্টিজ, স্টেট এ্যাসেম্বলীম্যান ডেভিড ওয়েপ্রিন, আলিসিয়া হিন্ডম্যান, নিক পেরী, এরিক এম দিলন, মাইকেল এ ব্ল্যাক, ক্যারিন্স রীইজ, নাটালিয়া ফার্নান্দেজ, হার্ভে ইপস্টাইন এবং ড. ম্যালিডে ফ্রন্টুস, সিটি কাউন্সিলম্যান ররি ল্যাঙ্কম্যান, বেঞ্জামীন কোলাস, মার্ক লিভাইন, ব্র্যাড ল্যান্ডার, হেলেন রজেনথেল, রবার্ট কর্ণেগী, ব্যারি গ্রডেনচিক, কোস্টা কন্সট্যান্টিনাইডস, ডনোভান রিচার্ডস, ডেনিক মিলার, জিমি ব্র্যান ব্রিমার প্রমুখ। নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, মিশিগানের বিভিন্ন সিটিতে বিজয়ী কাউন্সিলম্যানসহ জনপ্রতিনিধিরাও আসবেন। অ্যাসাল’র এই সম্মেলনে জর্জিয়া অঙ্গরাজ্যে কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে দলীয় মনোনয়ন দৌড়ে অবতীর্ণ নাবিলা ইসলামও আসবেন। 

নিউইয়র্কভিত্তিক অ্যাসাল’র শাখা রয়েছে সিটির সবকটি বরোসহ নিউজার্সি, পেনসিলভেনিয়া, মিশিগান, জর্জিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ইলিনয়, কানেকটিকাট, আলাবামা, ক্যানসাস, ফ্লোরিডা অঙ্গ রাজ্যে। কানাডাতেও রয়েছে অ্যাসাল’র শাখা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ