নিউইয়র্কে আগামি ২৪, ২৫ ও ২৬ মে ২০১৩ সালের আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা
ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক : বইমেলার ত্র“টি বিচ্যুতি যেন ভবিষ্যতে না ঘটে তার জন্য আগে থেকে সচেতন থাকতে হবে এবং বইমেলার দিনের কাজ ছাড়া অন্য কোন কাজ যেন না রাখা হয় তার জন্য ভবিষ্যতে পৃথক পরিচালনা বোর্ড গঠন এবং আগামি ২৪, ২৫ ও ২৬ মে ২০১৩ সালের আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা করার প্রস্তাবনা পাশ হয়। এছাড়া পরবর্তী বর্ধিত সভায় ২০১৩ সালে ২১ ফেব্র“য়ারী উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও একুশের মেলার প্রস্তুতি কমিটি এবং ২০১৩ সালের আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার নতুন কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলাকে সফল করতে নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদ মাধ্যম এবং দেশের সংবাদপত্র ও ইলেকট্রনিক্স মিডিয়া ওয়েবসাই পত্রিকাগুগুলোকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এছাড়া নিউইয়র্কের ইতিহাসে সর্বোচ্চ গরমের মধ্যে ব্যাপক সংখ্যক প্রবাসী বাঙালীদের অংশগ্রহণের জন্য প্রবাসীদের কৃতজ্ঞতা জানানো হয়। বিশেষ করে প্রচন্ড রোদের মধ্যে শোভাযাত্রায় জ্যামাইকাবাসীদের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানানো হয়। গত ২১ বছরে সবচেয়ে সংগঠিত, সুশৃঙ্খল এবং চমৎকার বইমেলা আয়োজনে নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বায়ক নিনি ওয়াহেদকে গত ১১ আগস্ট অনুষ্ঠিত আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার সভায় উপস্থিত উপদেষ্টা, কর্মকর্তা ও সদস্যবৃন্দ ধন্যবাদ জ্ঞাপন করেন। জ্যাকসন হাইটসে সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত এ সভা রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে। গত ২৯-১ জুলাই অনুষ্ঠিত বইমেলায় আয়োজনের সাফল্য, ব্যর্থতা, ত্র“টি, বিচ্যুতি, ২০১২ সালের বইমেলার আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা এবং নতুন কর্মীদের মধ্যে দৃষ্টিকাড়া ভূমিকার জন্য ধন্যবাদ জ্ঞাপনসহ ভবিষ্যতে নানান ত্র“টি বিচ্যুতি থেকে নিজেদের রক্ষা করাসহ বিভিন্ন বিষয়ে নিজ নিজ বক্তব্য তুলে ধরেন নাসিমুন নাহার নিনি, হাসান ফেরদৌস, ফাহিম রেজা নূর, সীতেশ ধর, বিশ্বজিত সাহা, রানু ফেরদৌস, তানভীর রাব্বানী, সেমন্তী ওয়াহেদ, মুরাদ আকাশ, রহিমুজ্জামান সুমন, কাজী মন্টু, এমডি মেজবাউল হক, মেহেদী হাসীন, সাবিনা হাই উর্বি, আশরাফুল হাবিব চৌধুরী মিহির, প্রতীপ দাশগুপ্ত। মুক্তধারা ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা ড. নূরন নবী টেলিফোনে ধন্যবাদ জানান। মঞ্জুর কাদের, ইউসুফ সাদ এবং মুস্তফা জাহিদ খান সভায় উপস্থিত থাকতে না পারলেও ইমেইল বার্তায় আহ্বায়ক নাসিমুন নাহার নিনি এবং মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি বিশ্বজিত সাহাকে ধন্যবাদ জানান। সভায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এই প্রথমবারের মত আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলায় সরকারী প্রতিনিধিদল পাঠাবার জন্য। সভায় আরো জানানো হয়, এবারের মেলায় ১৪টি প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে অংশ নেয়। এরমধ্যে দুটি স্টল আমন্ত্রণপত্র নেয়নি। এখানকার প্রতিনিধি দিয়ে তারা চালায়। এবার ১০টি প্রকাশনা সংস্থার স্টল থাকে। বাংলাদেশ থেকে সরাসরি আসে ২টি প্রকাশনা সংস্থা। ইত্যাদি ও তাম্রলিপি। সময় প্রকাশনার আমেরিকা প্রতিনিধিবৃন্দ তাদের স্টল পরিচালনা করেন। এছাড়া ঢাকার অনন্যা, আগামী, প্রথমা ও পাঠক সমাবেশ মেলার জন্য পৃথক পৃথকভাবে বই পাঠায়। প্রবাসী লেখকদের একটি স্টল ফ্রি দেওয়া হয়।
সমাপনী সভায় অর্থ কমিটির প্রধান তানভীর রাব্বানী আয়-ব্যয়ের হিসাব পেশ করেন। তিনি জানান, মুক্তধারা ফাউন্ডেশন ও উৎসব কমিটির উপদেষ্টা ও কার্যকরী পরিষদের সদস্যদের ব্যক্তিগত অনুদান এবং ডিনার, স্পন্সর এবং স্টল ভাড়া ই ছিল অর্থসংস্থানের উৎস। তবে ডিনার ও স্পন্সর বাবত যে এফোর্ড দেওয়া হয়েছে সেভাবে গৃহীত আয়ের পরিমান আসেননি বলে তিনি উল্লেখ করেন। তবে উৎসবের খরচের অধিকাংশ অর্থই এসেছে স্টল ও সদস্যদের অনুদান থেকে। আগামি সভায় এর পূর্ণ বিবরণ তুলে ধরা হবে বলে তিনি জানান। সভায় বইমেলায় সর্বাত্মক সহযোগিতার জন্য কমিটির উপদেষ্টা, সদস্যবৃন্দ এবং স্টেপ মিডিয়া এবং মুস্তফা জাহিদ খানকে ধন্যবাদ জ্ঞাপন করেন আহ্বায়ক নিনি ওয়াহেদ। আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা উদযাপানের জন্য ২০০৭ সাল থেকে আহ্বায়ক কমিটি গঠিত হয়ে আসছে। এবং প্রতিবছরের মনোনীত কমিটি কাজগুলো করে থাকে। যেমন ২০১২ সালে নাসিমুন নাহার নিনিকে আহ্বায়ক করে ড. জ্যোতিপ্রকাশ দত্ত, সৈয়দ মোহাম্মদ উল্লাহ, ড. পূরবী বসু, সউদ চৌধুরী, হাসান ফেরদৌসকে উপদেষ্টা করে এবং মাহমুদুল হাসান মানিক, রানু ফেরদৌস, ফাহিম রেজা নূর, আদনান সৈয়দ, শীতেশ ধর, ফারুক ফয়সল, আবুল ফজল, মঞ্জুর কাদের, রুমা সাহা, মুস্তফা জাহিদ খান, জলি কর, নাসরীন চৌধুরী, কাজী মন্টু, তানভীর রাব্বানী, ওবায়দুল্লা মামুন, বিশ্বজিত সাহা, সেমন্তী ওয়াহেদ, নাজনীন মামুন, প্রতীপ দাশগুপ্ত, জাকিয়া ফাহিম, মেহেদী হাসীন, মুরাদ আকাশ, এমডি মেজবাউল হক, মোহাম্মদ নূরউদ্দীন, রহিমুজ্জামান সুমন, শিখা আহমাদ, ইউসুফ সাদ, জেবুন্নেছা হারুন, আলপনা গুহ, পরভীন সুলতানা, সামওয়া সেলিম, মুনিয়া আহমেদ, শাহীন মিয়াসহ ৫১ সদস্যের সদস্যের আহ্বায়ক কমিটি এই অনুষ্ঠানটি আয়োজন করে। এছাড়া ছিল মেলা পরিচালনা কমিটি ও র্যালী আয়োজনের পৃথক দুটি কমিটি। বইমেলা আমন্ত্রিত অতিথি থেকে শুরু করে আয়-ব্যয় সকল কিছুই এই কমিটি সর্বসš§তিক্রমে নির্ধারণ করে। এছাড়া জাতিসংঘের সামনে আন্তর্জাতিক মাতৃভাষাদিবসসহ বছরের অন্যান্য কার্যক্রমগুলো মুক্তধারা ফাউন্ডেশন পৃথক পৃথক কমিটি করে পালন করে। এজন্য তাদের বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়।
২৫ আগস্ট মুক্তধারায় নজরুলের মৃত্যুবার্ষিকী
২৯ আগস্ট বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামি ২৫ আগস্ট শনিবার বিকেল ৬টায় জ্যাকসন হাইটসের মুক্তধারায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যবার্ষিকী পালিত হবে। এ উপলক্ষে নজরুলের কবিতা, গান, লেখা পাঠ এবং আলোচনা অনুষ্ঠান থাকবে। এই উপলক্ষে বাংলাদেশের নজরুল ইন্সটিটিউট থেকে আনা হয়েছে কবির দুর্লভ বই ও গানের সংগ্রহ। এই সর্বপ্রথম আমেরিকায় ২৪, ২৫ ও ২৬ আগস্ট বিদ্রোহী কবির বই ও গানের তিনদিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানকে সফল করতে ফারুক ফয়সল, মুরাদ আকাশ ও বিশ্বজিত সাহাকে নিয়ে ৩ সদস্য কমিটি গঠন করা হয়েছে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests