নিউইয়র্কে আধুনিক বাংলা নাটকের ইতিবৃত্ত ও সমাজচিত্র বইয়ের মোড়ক উম্মোচন
নিউইয়র্ক :গবেষনাধর্মী বই ‘আধুনিক বাংলা নাটকের ইতিবৃত্ত ও সমাজচিত্র’ এর মোড়ক উম্মোচন করা হয় নিউইয়র্কে। বইটির লেখক যুক্তরাষ্ট্র প্রবাসী ড. আবুল মুহাম্মদ আবুল কাশেম। গত শুক্রবার নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উম্মোচন করা হয়। এ উপলক্ষে জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য নাট্য ব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেন, বিশেষ অতিথি ছিলেন অভিনেতা ও নাট্যকার মুজিব বিন হক, অর্থনীতিবিদ ড. শওকত আলী, বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, সাহিত্যিক তমিজ উদ্দিন লোদী, কবি শামস আল মুমিন, সাংবাদিক মঈনুদ্দীন নাসের, সাংবাদিক আনোয়ার হোসেন মনজু, লেখক ও সাংবাদিক জয়নুল আবেদীন। সাপ্তাহিক আজকালের সম্পাদক প্রবীন সাংবাদিক মঞ্জুর আহম্মদ সভায় সভাপতিত্ব করেন।
বক্তারা বাংলা নাটকের ইতিহাস সংরক্ষনে ড. আবুল কাশেমের বইটি এক যুগান্তকারী সংযোজন উল্লেখ করে তার এই অনবদ্য সৃষ্ট কর্মের ভূয়শী প্রশংসা করেন।
সাংবাদিক ইমরান আনসারীর উপস্থাপনায় এতে উপস্থিত ছিলেন অভিনেত্রী রেখা আহমেদ, মোমেনা চৌধুরী, সাংবাদিক মনিজা রহমান প্রমুখ।
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো