Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আনন্দ-উচ্ছ্বাসে অভিষিক্ত নারায়ণগঞ্জ জেলা সমিতি ইউএসএ’র নতুন কমিটি, জমকালো সাংস্কৃতিক পরিবেশনা

অনলাইন ডেস্ক পঠিত: 145 বার

প্রকাশিত: October 9, 2019 | 5:02 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আনন্দ-উচ্ছ্বাসে অভিষিক্ত হলো প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন নারায়ণগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনকের’র নতুন কমিটি। সিটির উডসাইডের গুলশান টেরেসে গত ২৭ সেপ্টেম্বর শুক্রবার কমিটির নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেকের পাশপাশি একই সাথে হাসি উচ্ছ্বাস, শুভেচ্ছা, অভিনন্দন এসবের মধ্য দিয়ে বসেছিল নারায়ণগঞ্জ জেলাবাসীর মিলন মেলা। বিপুল সংখ্যক নারায়ণগঞ্জবাসী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে জমজমাট এ অনুষ্ঠানে ছিল বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা।

নবনির্বাচিত কার্যকরী কমিটি (২০১৯-২০২০)কে শপথ পাঠ করার প্রধান নির্বাচন কমিশনার।
অভিষিক্তরা হলেন : সভাপতি মো: মঞ্জুরুল করিম, সিনিয়র সহ-সভাপতি ফয়সাল হক দোলন, সহ-সভাপতি রুহুল আমীন সিদ্দিক ও মোস্তফা জামান, সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক জাহিদুর রহমন জনি, কোষাধ্যক্ষ মো: আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক মো: দেলোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক বাবলী হক,

ক্রীড়া সম্পাদক সোহেল আহমেদ, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক রমিজউদ্দিন বাবুল, মহিলা সম্পাদক কুহিনুর আক্তার, কার্যকরী সদস্য সাঈদ আহমেদ, খালেদ আক্তার, মো: শরীফ হোসেন তনয়, এস.এম বাবুল, নিপা জামান ও নাজমুল হোসেন সোহাগ।

শপথ গ্রহনের পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। নবনির্বাচিত সভাপতি মো: মঞ্জুরুল করিমের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিথি, সংগঠনের সাবেক ও বর্তমান কর্মকর্তা, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।

নবনির্বাচিত কর্মকর্তারা নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন শপথে। বলেন, আমাদের প্রধান কাজই হবে নারায়ণগঞ্জ জেলাবাসীর যেকোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। নতুন ইমিগ্র্যান্ট সহ নারায়ণগঞ্জ জেলাবাসীর অধিকার রক্ষায় এ সংগঠন কাজ করে যাবে নিরলসভাবে। নারায়ণগঞ্জ জেলা সমিতি ইউএসএকে প্রবাসে মডেল সংগঠন হিসেবে দাঁড় করানোও তাদের অঙ্গীকার।

অভিষেক আয়োজনে শেষ আকর্ষণ ছিলো জমকালো সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ প্রবাসীরা ছাড়াও বাঙালী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত দর্শকরা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV