নিউইয়র্কে আন্তর্জাতিক লোক সংগীত সম্মেলনের বিশ বছর পূর্তিতে ভাওয়াইয়া উৎসব: ওকি গাড়ীয়াল ভাই, হাকাও গাড়ী তুই..(ভিডিও সহ)
https://www.facebook.com/USANewsNY/videos/1464553117260252
ইউএসএনিউজঅনলাইন.কম: ওকি গাড়ীয়াল ভাই, হাকাও গাড়ী তুই, চিলমারীর বন্দরে-বাংলাদেশের সুপ্রাচীন নদীবন্দর চিলমারীর গাড়ীয়ালের কণ্ঠের গান আজ ধ্বনিত হচ্ছে বিশ্বের রাজধানীখ্যাত নিউইয়র্কের আকাশে বাতাসে। যা বাঙালীর সংস্কৃতির ঐতিহ্যের বহিঃপ্রকাশ। আন্তর্জাতিক লোক সংগীত সম্মেলন ২০২১ এর বিশ বছর পূর্তি উপলক্ষে ভাওয়াইয়া উৎসবে পরিবেশিত হলো মাটি ও মানুষের প্রাণের অসংখ্য ভাওয়াইয়া গান।
গত ১০ই অক্টোবর কুইন্স প্যালেস অডিটোরিয়ামে অনুষ্ঠিত ভাওয়াইয়া উৎসব ও পথমেলার উদ্বোধন করেন উপমহাদেশের জননন্দিত কণ্ঠশিল্পী বেবী নাজনীন ও মূলধারার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব গিয়াস আহমেদ। সম্মেলনের আহ্বায়ক কাজী শাখাওয়াত হোসেন আজমের স্বাগত বক্তব্যের পর উৎসবের গুরুত্ব নিয়ে কথা বলেন চেয়ারম্যান ডাঃ হামিদুজ্জামান, অতিথি এটর্নী মঈন চৌধুরী, উপদেষ্টা শাহ নেওয়াজ, স্বাগতিক সংগঠন প্রধান খতিব সরকার, ফ্লোরিডা থেকে আগত ভাওয়াইয়া ফাউন্ডেশন অব নর্থ আমেরিকার প্রেসিডেন্ট নুরুল আমিন ডলার, কণ্ঠশিল্পী শাহ্ মাহবুব, আয়োজক কর্মকর্তা মিজানুর রহমান মিল্টন, জসিম উদ্দিন ভূইয়া, ফিরোজ আহমেদ, ফাহাদ সোলায়মান, হাজী আবদুর রহমান, তোফায়েল আহমেদ চৌধুরী, মাকসুদুর রহমান চৌধুরী, মীর মশিউর রহমান, ডাঃ নার্গিস রহমান, মোহর খান, ইমদাদুল হক, আশরাফুজ্জামান, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ ও সদস্য সচিব নূর ইসলাম বর্ষন।
উৎসবে ভাওয়াইয়ার একাল সেকাল নিয়ে কথা বলেন কবি সালেম সুলেরী, সাংবাদিক শামসাদ হুসাম চৌধুরী ও লেখক ম. আনোয়ার খন্দকার।
উৎসবে কবিতা পাঠ করেন শাম্স আল মমিন, এম এ সাদেক, রওশন হাসান, মনিজা রহমান, কাজী আতিক, শামস্ চৌধুরী, শাহীন ইবনে দিলওয়ার। উৎসবের মূল থিম্ ছিল “ভাওয়াইয়া” উৎসব। এই পর্বে সংগীত পরিবেশন করেন জননন্দিত কণ্ঠশিল্পী বেবী নাজনীন, শাহ মাহবুব, রানু নেওয়াজ, চন্দ্রা রায়, মোহর খান। এছাড়াও লোকগান পরিবেশন করেন আব্দুল আলিমের কন্যা জোহরা আলীম, শাহরিন সুলতানা, করিম হাওলাদার, চন্দন চৌধুরী, লেমন চৌধুরী, ফরিদ রহমান, মামুন এনওয়াই, মোঃ ফখরুল ইসলাম, শামীম সিদ্দিকী, মোঃ ইমদাদুল হক, রওশন আরা নির্জন, কাজল, ফরহাদ আদনান, সুলতানা খানম, ডাঃ নার্গিস রহমান, তাসকিন বেলাল ও মনিকা দাশ।
উৎসবে ভাওয়াইয়ার ইতিহাস, ঐতিহ্য তুলে ধরেন স্বনামধন্য কণ্ঠশিল্পী বেবী নাজনীন বলেন, সংগীত সতন্ত্র- কোন দেশ ও জাতির মধ্যে সীমাবন্ধ নয়।
মধ্যরাত পর্যন্ত বিপুল সংখ্যক দর্শক ¯্রােতা ভাওয়াইয়ার সুরে হৃদয়ে নিজেদের হারিয়ে ফেলেন। দর্শকরা বলেন, মনে হয়নি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসে প্রাণের ভাওয়াইয়া উপভোগ করছেন। মনে হচ্ছিল যেন নিজ জন্মভূমির আঙ্গিনায় বসে হারিয়ে গেছেন ভাওয়াইয়ার সুরে।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন এবিএম সালেহ উদ্দীন ও আবু তালেব চৌধুরী চান্দু। ভাওয়াইয়া উৎসবের সমাপ্তি ঘোষনা করেন আহ্বায়ক কাজী সাখাওয়াত হোসেন আজম।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি