নিউইয়র্কে ‘আমরা চুরাশিয়ান’র জমজমাট আড্ডা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে জ্যাকসন হাইটস-এর নবান্ন রেস্টুরেন্টে গত ২৪ নভেম্বর ২০২১ বুধবার বসেছিল চুরাশিয়ানদের আড্ডা। SSC ’84 Batch North America, নিউইয়র্ক এই আড্ডার আয়োজন করে। গ্রুপ এডমিন শাম্ স চৌধুরী রুশো-র উদ্যোগে আয়োজিত আড্ডায় নিউইয়র্কসহ অন্যান্য স্টেটের উল্লেখযোগ্য সংখ্যক চুরাশিয়ান আড্ডায় অংশ নেন।

জমজমাট আড্ডার ফাঁকে ফাঁকে চলে গান, কৌতুক, কবিতা ও স্মৃতিচারণ। সবাই যেনো স্কুল জীবনের সেই উচ্ছলতায় ফিরে গেলেন। চমৎকার গান পরিবেশন করেন চুরাশিয়ান হাসান মাহমুদ। স্মৃতিচারণ করতে গিয়ে কেউ কেউ আবেগ আপ্লুত হয়ে পড়েন।

আড্ডায় কবি ছড়াকার সংগঠক শাম্ স চৌধুরী রুশো রচিত ‘আমরা চুরাশিয়ান’ থিম সং টি প্রথমবারের মতো পরিবেশিত হয়। আড্ডায় অংশগ্রহণ করেন চুরাশিয়ান কমিউনিটি এক্টিভিস্ট কাজী ফৌজিয়া, রাব্বি সাঈদ, ফারুক হোসেন মজুমদার, হাসান মাহমুদ, জিয়া মঈন হায়দার, শেখ শাহেদ, শাম্ স চৌধুরী রুশো, কলি আলম, লিসানুর রাসুল, দেলোয়ারা আক্তার রুমা, সাবিরা করিম, কামরুল মজুমদার, জাহিদ সরকার, হেলী চৌধুরী, মো. আলী আজম। এছাড়াও পেন্সিলভেনিয়া থেকে কামরুন নাহার ও ভার্জিনিয়া থেকে ইসরাত জাহান অংশগ্রহণ করেন।
আড্ডায় বৃহত্তর আকারে একটি চুরাশিয়ান সম্মেলনের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি