Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘আমরা ৯৩ আমেরিকা’র বর্ণাঢ্য পিকনিক অ্যান্ড লাইভ কনসার্ট অনুষ্ঠিত (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 59 বার

প্রকাশিত: August 3, 2021 | 8:30 PM

ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে উৎসবমুখ ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘আমরা ৯৩ আমেরিকা’র জমজমাট পিকনিক অ্যান্ড লাইভ কনসার্ট। ‘আমরা ৯৩ আমেরিকা’ প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে ১লা আগস্ট নিউইয়র্কে লং আইল্যান্ডের হ্যাকশেয়ার স্টেট পার্কে দিন ব্যাপী আয়োজিত হয় মনোমুগ্ধকর পুনর্মিলনী ও বনভোজন।

যুক্তরাষ্ট্র প্রবাসী ’৯৩ ব্যাচের ছাত্র রাশিদুল হাসান রাসেলের এডমিনে ২০২০ সালের ১লা আগস্ট আত্মপ্রকাশ ঘটে ‘আমরা ৯৩ আমেরিকা’র নামের এ গ্রুপটির। বাংলাদেশ থেকে ১৯৯৩ সালে এসএসসি পাশ করা যুক্তরাষ্ট্র প্রবাসীরা ফেসবুক মাধ্যমে ঐক্যবদ্ধ হন ‘আমরা ৯৩ আমেরিকা’ নামের এ প্লাটফর্মে। ওই আয়োজনে ’৯৩ ব্যাচের ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। কর্মসুচির মধ্যে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ সহ নানা আয়োজন। ছিল মাটি ব্যান্ডের জমকালো লাইভ কনসার্ট। পুরো আয়োজন জুড়েই ছিল দেশীয় আমেজ। আমেরিকার বিভিন্ন স্টেট থেকেও সংগঠনটির সদস্যরা যোগ দেন স্বপরিবারে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

এদিন সকাল প্রায় ১১টায় গ্রুপের এডমিন বন্ধু রাশিদুল হাসান রাসেলের সভাপতিত্বে এবং গ্রুপের মডারেটর বন্ধু মোহাম্মদ মহিউদ্দিন ও ফেরদৌস হাসান মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন বন্ধু উজ্জ্বল হোসেন। ৯৩’র সকল বন্ধু ও তাদের পরিবার সহ বিশ্বের সকল মানুষের সুস্থ, সুন্দর, নিরাপদ জীবন কামনা করা হয় এসময়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে ‘আমরা ৯৩ আমেরিকা’র মত একটি শক্তিশালী প্লাটফর্ম গড়ে তোলার জন্য বন্ধুরা এডমিন রাশিদুল হাসান রাসেলকে ধন্যবাদ জানান। ‘আমরা ৯৩ আমেরিকা’র সাফল্য কামনা সহ আজীবন ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন সকলে।

এডমিন বন্ধু রাশিদুল হাসান রাসেল তার বক্তব্যে ‘আমরা ৯৩ আমেরিকা’র প্রতিষ্ঠার প্রেক্ষাপট সহ সংগঠনের কর্ম পরিকল্পনা তুলে ধরে সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে শতাধিক বন্ধু ও তাদের পরিবারের উচ্ছ্বসিত ও প্রাণোচ্ছ্বল উপস্থিতি অনুষ্ঠানকে সার্থক ও সফল করেছে বলে মন্তব্য করেন তিনি। সংগঠনের সকল সদস্যদের নিয়ে ভবিষ্যতে আরো বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের আশাবাদও ব্যক্ত করেন তিনি।

আয়োজকরা জানান, পিকনিককে স্মরণীয় করে রাখার জন্য জমকালো সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও রাখা হয় নানা কর্মসূচি। রঙিন বেলুন উড়িয়ে দিনব্যাপি কর্মসূচির উদ্বোধন করা হয়। কেক কেটে উদযাপন করা হয় সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। মাটি ব্যান্ডের জমকালো লাইভ কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের ক্লোজআপ ওয়ান খ্যাত শিল্পী ইফাত জাহান। অনুষ্ঠানে বন্ধু শিল্পীদের পরিবেশনাও ছিল মনে রাখার মতো। এদের মধ্যে ছিলেন ফয়সাল চৌধুরী, মহিউদ্দিন, সান্তনা, বান্টি সহ অন্যরা। সন্ধ্যে পর্যন্ত চলে একের পর এক পরিবেশনা। সংস্কৃতি প্রেমী দর্শকরা দারুণভাবে উপভোগ করেন আকর্ষণীয় এসব পরিবেশনা।

রাশিদুল হাসান রাসেল জানান, চাইম ব্যান্ডের খালিদ পিকনিক স্পটে এসেও হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় কনসার্টে অংশ নিতে পারেননি।

কনসার্ট শেষে খেলাধুলায় অংশগ্রহনকারী এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় বন্ধুদের এ মিলন মেলা।

র‌্যাফেল ড্র’র ১ম পুরস্কার বিজয়ী আনোয়ার পারভেজের হাতে এয়ার টিকিট তোলে দেন স্পন্সর এএসএম মাঈন উদ্দীন সহ অন্যান্য বন্ধুরা।

‘আমরা ৯৩ আমেরিকা’র এডমিন রাশিদুল হাসান রাসেল জানান, ‘আমরা ৯৩ আমেরিকা’ প্রতিষ্ঠার ১ বছর পূর্ণ হয় ১লা আগস্ট। প্রথম বার্ষিকীতে আয়োজিত হয় মনোমুগ্ধকর এ পুনর্মিলনী ও বনভোজন। বৈশ্বিক মহামারী করোনার কারণে বন্দিদশা থেকে স্বাভাবিক জিবনে ফিরে আসার বাসনায় এই আয়োজন করা হয় বলে জানান তিনি। এতে অংশগ্রহণ করার জর‌্য ’৯৩ ব্যাচের সকল বন্ধু-বান্ধবীকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

https://www.youtube.com/watch?v=XKFTw2SxQbQ
https://www.youtube.com/watch?v=BkpNVVkksr0
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV