Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন’র জমকালো ক্রুজ পিকনিক

অনলাইন ডেস্ক পঠিত: 155 বার

প্রকাশিত: July 27, 2021 | 2:16 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন’র ক্রুজ পিকনিক অনুষ্ঠিত হয়েছে গত ২৪ জুলাই শনিবার। কুইন্সের ফ্লাশিং এর ১ ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা জেটি থেকে এদিন দুপুর ১ টায় স্কাই লাইন প্রিন্সেস ক্রুজটি ছেড়ে গিয়ে নদী পথে নিউইয়র্ক এর চারদিক প্রদক্ষিণ শেষে বিকেল ৫টায় আবার জেটিতে ফিরে আসে। ব্রেকফাস্ট-লাঞ্চ, র‌্যাফেল ড্র ছাড়াও অতিথিদের বিণোদনের জন্য ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। সংগঠনের কার্যকরী কমিটির শপথ গ্রহণও অনুষ্ঠিত হয় এ আয়োজনে। জমকালো এ নৌ-ভ্রমণে নিউইয়র্কের কমিউনিটি নেতা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, মিডিয়া, সংস্কৃতি কর্মী, সংগঠনের সদস্যদের পরিবার-পরিজন সহ নানা শ্রেণী-পেশার প্রায় সাড়ে ৪’শ অতিথি অংশ নেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

আয়োজকরা জানান, রিভার ক্রুজ পিকনিকে যোগ দিতে সকাল ১১টা থেকে আমন্ত্রিত অতিথিরা সমবেত হন ওয়ার্ল্ড ফেয়ার মেরিনার স্কাইলাইন জেটি প্রাঙ্গণে। সেখানে আনন্দমুখর পরিবেশে দুপুর প্রায় ১২টার দিকে বেলুন উড়িয়ে নৌবিহারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের প্রেসিডেন্ট আবদুস শহীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল হুসেন ও সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রেজা স্বপনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী সংগঠনের কর্মকর্তাদের সাথে নিয়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। এসময় সংগঠনের কর্মকর্তারা ছাড়াও আরো ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মতিউর রহমান, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন, কমিউনিটি এক্টিভিস্ট কাজী নয়ন, দুরুদ মিয়া রনেল, ইফজাল চৌধুরী, নাফিউর রহমান তুরান, সিপিএ জাকির চৌধুরী, এডভেকেট সালেহ উদ্দিন আহমেদ, এডভোকেট মোস্তাক আহমেদ, লুনা আহমেদ, কবি জুলি রহমান, ইলিয়াস আহমেদ, রিতা খানম, নাসরিন চৌধুরী সহ কমিউনিটি নের্তৃবৃন্দ।

নৌ-ভ্রমণ উদ্বোধনের আনুষ্ঠাকিতা শেষে দুপুর ১ টায় স্কাই লাইন প্রিন্সেস ক্রুজটি যাত্রা শুরু করে। শুরুতেই এপিটাইজার পরিবেশন করা হয়।

পরে অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যকরী কমিটিকে শপথ বাক্য পাঠ করান এটর্নী মঈন চৌধুরী।
অভিষিক্ত কর্মকর্তারা হলেন: সভাপতি আবদুস শহীদ, সহ সভাপতি এডভোকেট মো. নাসির উদ্দিন, রফিকুল ইসলাম এবং বি মেহের চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ জামাল হুসেন, সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রেজা স্বপন ও মো. শরিফ হোসেন, ডাইরেক্টর অব ফাইনান্স নূরুল ইসলাম, ডাইরেক্টর অব অর্গানাজিং শাহীন কামালী, মো. সাদেকুর রহমান ও রবিউল ইসলাম, ডাইরেক্টর অব পাবলিসিটি হোসেন চৌধুরী শিপু, ডাইরেক্টর অব লিটারেচার জয়নাল উদ্দিন লায়েক, ডাইরেক্টর অব কালচার জুয়েল আহমেদ, ডাইরেক্টর অব উইম্যান অ্যাফেয়ার্স তাসলিমা পাটোয়ারী, ডাইরেক্টর অব অফিস ম্যানেজমেন্ট আবুল কালাম আজাদ টিপু, ডাইরেক্টর অব এডুকেশান মোহাম্মদ ইসলাম বাবু, ডাইরেক্টর অব হসপিটালিটি অ্যান্ড স্পোর্টস আল মামুন সরকার, ডাইরেক্টর আব্দুল বাছির খান, রূপচান মিয়া এবং শেখ আক্তার হোসেন।

নৌ-ভ্রমণে আয়োজিত অনুষ্ঠানে করোনাকালে কমিউনিটি সেবায় বিশেষ অবদানের জন্য আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে ফুলেল শুভেচ্ছা জানায় কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সাধারণ সম্পাদক আ.স.ম. খালেদুর রহমান সবুজ ও সহ সাধারণ সম্পাদক তাছলিমা পাটোয়ারী।
এছাড়া কমিউনিটি সেবায় বিশেষ অবদানের জন্য তিতাস মাল্টি সার্ভিসের কর্ণধার নারী নেত্রী মেহের চৌধুরীকে নিউইয়র্ক স্টেট সিনেটর লুইস সিপুলভেদার পক্ষ থেকে প্রক্লেমেশন প্রদান করা হয়। অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তা ও অতিথিরা বক্তব্য রাখেন।

সভাপতি আবদুস শহীদ বলেন, মূলধারার সহযোগী সংগঠন হিসেবে নতুন প্রজন্ম ও মূলধারায় বাংলাদেশকে তুলে ধরাসহ বাংলাদেশে আত্মমানবতার সেবায় কাজ করছে এ সংগঠনটি। দেশে ও প্রবাসে একযোগে কাজ করছে মানুষের কল্যাণে। প্রবাসে দেশীয় সংস্কৃতির বিকাশ ঘটাতেও প্রয়াস চালাচ্ছে তারা। এ লক্ষে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই পথমেলাসহ নানান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, প্রবাসে কর্মব্যস্ত জীবনের একটি দিন অন্তত: নির্মল আনন্দে কাটবে এই প্রত্যাশায় আমরা এ ক্রুজ ভ্রমণের আয়োজন করেছি। সকলের আন্তরিক প্রচেষ্টার ফলে এই আয়োজন সফল হয়েছে। নির্মল বিনোদনসহ নিজ দেশের সংস্কৃতিকে তুলে ধরতে আগামীতে আরো ভালো অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা তার। এ জন্য সবার সহযোগিতা কামনা করেন।
এটর্নী মঈন চৌধুরী তার বক্তব্যে অব্যাহত সহযোগিতার আশ্বাস দিয়ে আয়োজক সংগঠনটির সাফল্য কামনা করেন।
অথিতিরা নির্মল মনোমুগ্ধকর এ আয়োজনের জন্য উদ্যোক্তাদের প্রশংসা করেন। তারা বলেন, নির্মল আনন্দ সহ প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মকে দেশের সংস্কৃতির সাথে পরিচিত করাতে এ আয়োজন অতুলনীয়। ক্রুজ ভ্রমণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের কর্মকর্তারা। আয়োজকরা জানান, এ অনুষ্ঠান থেকে অর্জিত অর্থ বাংলাদেশে আর্তমানবতার সেবায় ব্যয় করা হবে।
আকর্ষনীয় এ ক্রুজ পিকনিকে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী রোখশানা মির্জা ও শারমিন তানিয়া এবং বাংলাদেশ থেকে আগত সঙ্গীত শিল্পী মুমো ও শেফালী। শিল্পীদের সাথে দর্শকদের অনেকেও নেচে-গেয়ে উৎসবকে আরো প্রাণবন্ত করে তুলে। ক্রুজ ভর্তি দর্শক প্রাণভরে উপভোগ করেন তাদের অসাধারণ পরিবেশনা। অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর ছিল পার্কচেস্টার ফ্যামিলি ফার্মাসি, গোল্ড স্পন্সর এটর্নী মঈন চৌধুরী। স্পন্সর কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস, মার্কস হোম কেয়ার, তিতাস মাল্টি সার্ভিস, খলিল বিরিয়ানী হাউজ, পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলিটি, সিপিএ আহাদ আলী, আহাদ অ্যান্ড কোং, ইমিগ্র্যান্ড এল্ডার হোম কেয়ার, জাকির চৌধুরী সিপিএ, আহসান হাবিব, এশিয়ান ড্রাইভিং স্কুল, তানিয়া বিউটি সেলুন ও ফাল্গুনী ফুড ক্যাটারিং।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV