Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন’র ইফতার মাহফিল অনুষ্ঠিত : ২৩ জুন ক্রুজ পিকনিক (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 193 বার

প্রকাশিত: May 14, 2019 | 3:38 AM


https://www.facebook.com/USANewsNY/videos/2257915157758446/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের বাঙালী অধ্যুষিত স্টারলিং-বাংলাবাজার এলাকার আল আকসা পার্টি হলে গত ১৩ মে সোমবার ধর্মীয় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সংগঠনটির ইফতার মাহফিল।


আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের প্রেসিডেন্ট আবদুস শহীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল হুসেন ও সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রেজা স্বপনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জালালাবাদ এসোসিয়েশনের প্রেসিডেন্ট বদরুল খান, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা তোফায়েল চৌধুরী ও জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাদশা, মূলধারার রাজনীতিক শেখ হেলাল, আক্তার হোসেন, পার্কচেস্টার ফ্যামেলি ফার্মেসীর কর্ণধার গৌরব কোঠারি, নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ৪৩ পুলিশ প্রিসেনক্টের কমান্ডিং অফিসারের প্রতিনিধি ও কমিউনিটি এ্যাফিয়ার্স অফিসারের প্রতিনিধি,আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সহ সভাপতি এডভোকেট নাসির উদ্দিন ও রফিকুল ইসলাম, এশিয়ান মাল্টি সার্ভিস’র কর্ণধার সাইদুর রহমান লিংকন, বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, মুক্তিযোদ্ধা আবুল মনসুর, মুক্তিযোদ্ধা আবু কায়সার চিশতী, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট নূরুল আহিয়া, আলা উদ্দিন, জুই ইসলাম, সামাদ মিয়া জাকের, মো. মামুনুর রশীদ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।


বাংলাদেশী কমিউনিটির নের্তৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী ইফতার মাহফিলে অংশ নেন।
অনুষ্ঠানে মিলিনিয়াম টিভি ইউএস’র প্রেসিডেন্ট নূর মোহাম্মদ, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাপ্তাহিক বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান, সাপ্তাহিক ঠিকানার সিনিয়ার রিপোর্টার ছন্দা বিনতে সুলতান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভাপতি আবদুস শহীদ বলেন, দেশে ও প্রবাসে কাজ করছে মানুষের কল্যাণে। নতুন প্রজন্ম ও মূলধারায় বাংলাদেশকে তুলে ধরাসহ বাংলাদেশে আত্মমানবতার সেবায় কাজ করছে এ সংগঠনটি। প্রবাসে দেশীয় সংস্কৃতির বিকাশ ঘটাতেও প্রয়াস চালাচ্ছে তারা। এ লক্ষে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই পথমেলাসহ নানান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সংগঠনটি আগামী ২৩ জুন নিউইয়র্কে ক্রুজ পিকনিকের উদ্যোগ নিয়েছে।
ইফতার মাহফিলে কমিউনিটি, দেশ ও বিশ্ব মানবতার শান্তির জন্য দোয়া করা হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন পার্কচেস্টার টাইমসের সম্পাদক শেখ মুসা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি আবদুস শহীদ, সহ সভাপতি রফিকুল ইসলাম ও এডভোকেট নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক জামাল হুসেন, সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রেজা স্বপন, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম, কোষাধ্যক্ষ সফিকুর রহমান, প্রচার সম্পাদ মেহের চৌধুরী, দপ্তর সম্পাদক মো. শরীফ হোসেন, নির্বাহী সদস্য এডভোকেট আলা উদ্দিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV