নিউইয়র্কে আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন’র নতুন কমিটি গঠিত (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/933836300799765
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন’র নতুন কমিটি গঠিত হয়েছে। আবদুস শহীদকে সভাপতি এবং শেখ জামাল হুসেনকে সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত করে সংগঠনের ৪ বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়। ব্রঙ্কসের খলিল পার্টি হলে ৫ জুলাই সোমবার অনুষ্ঠিত সংগঠনের এক সভায় নির্বাচন কমিশন নতুন কমিটির নাম ঘোষণা করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। নতুন কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনের আহ্বায়ক এ্যাডভোকেট মো. নাসির উদ্দিন। নির্বাচন কমিশনের সদস্য মেহের চৌধুরী সহ সংগঠনের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

নতুন কমিটির কর্মকর্তারা হলেন : সভাপতি আবদুস শহীদ, সহ সভাপতি এডভোকেট মো. নাসির উদ্দিন, রফিকুল ইসলাম এবং বি মেহের চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ জামাল হুসেন, সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রেজা স্বপন, ডাইরেক্টর অব ফাইনান্স-১ নূর ইসলাম, ডাইরেক্টর অব ফাইনান্স-২ মো. শরিফ হোসেন, ডাইরেক্টর অব অর্গানাজিং-১ শাহীন কামালী, ডাইরেক্টর অব অর্গানাজিং -২ মো. সাদেকুর রহমান, ডাইরেক্টর অব পাবলিসিটি হোসেন চৌধুরী শিপু, ডাইরেক্টর অব লিটারেচার রবিউল ইসলাম, ডাইরেক্টর অব কালচার জুয়েল আহমেদ, ডাইরেক্টর অব উইম্যান অ্যাফেয়ার্স তাসলিমা পাটোয়ারী, ডাইরেক্টর অব অফিস ম্যানেজমেন্ট আবুল কালাম আজাদ টিপু, ডাইরেক্টর অব এডুকেশান মোহাম্মদ ইসলাম বাবু, ডাইরেক্টর অব হসপিটালিটি অ্যান্ড স্পোর্টস আল মামুন সরকার, ডাইরেক্টর আব্দুল বাছির খান, জয়নাল চৌধুরী লায়েক, রুপচান মিয়া এবং শেখ আক্তার হোসেন।

নবনির্বাচিত সভাপতি আবদুস শহীদ নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা এবং নতুন কমিটির কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে সংগঠনকে এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes