Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র থ্যাঙ্কসগীভিং ডে

অনলাইন ডেস্ক পঠিত: 129 বার

প্রকাশিত: November 29, 2019 | 9:46 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের অভিপ্রায়ে ‘নতুন ফসল কাটার দিন’ আমেরিকায় ১৬২১ সালে শুরু হওয়া দিবসটি সময়ের পরিক্রমায় ‘থাঙ্কসগীভিং ডে’ তে পরিণত হয় এবং এখন তা নভেম্বরের শেষ বৃহস্পতিবার নির্দ্ধারিত হয়েছে। দিনটিকে সরকারী ছুটির দিন হিসেবে ঘোষনা করা হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার ‘থ্যাঙ্কসগীভিং ডে’ উপলক্ষে প্রবাসীরাও মেতেছিলেন টার্কিভোজনে। পাররিবারিক, সামাজিক এবং ঘটা করে ব্যাপক আয়োজনেও দিবসটি উদযাপিত হয় প্রবাসীদের উদ্যোগেও।

আমেরিকায় পেশাজীবী সাংবাদিকদের সমন্বয়ে গঠিত ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র উদ্যোগে এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে বড় ধরনের ৪টি টার্কি কাটা হয়। পরস্পরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, সর্বোপরি পরম করুণাময়ের শোকরিয়া আদায়ের পর গভীর কৃতজ্ঞতা জানিয়ে এ পর্বের শুভ সূচনা ঘটান কমিউনিটি লিডার মোহাম্মদ এন মজুমদার। সাথে ছিলেন সম্মানীত অতিথি হিসেবে জাতিসংঘে বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস)নূরএলাহি মিনা, বীরপ্রতিক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মেজর (অব:) মঞ্জুর আহমেদ, কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় এবং শহীদ হাসান, মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, মুক্তিযোদ্ধা রেজাউল বারি, মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, মুক্তিযোদ্ধা মিজান চৌধুরী, মুক্তিযোদ্ধা সানাউল্লাহ, মুক্তিযোদ্ধা এম এ আওয়াল, মুক্তিযোদ্ধা ফারুক হোসেন এবং মূসা আহমেদ। অতিথির মধ্যে আরো ছিলেন ডেমক্র্যাটিক পার্টির তৃণমূলের সংগঠক ফাহাদ সোলায়মান এবং ফখরুল ইসলাম দেলোয়ার। বাংলাদেশী অধ্যুষিত এলমহাস্ট, উডসাইড, ইস্ট এলমহার্স্ট এলাকা থেকে স্টেট এ্যাসেম্বলীতে প্রতিদ্ব›িদ্বতায় অবতীর্ণ জয় চৌধুরী এসেছিলেন সকলের আশির্বাদ নিতে। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ক্লাবের প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা লাবলু আনসার, সেক্রেটারি শহীদুল ইসলাম এবং ভাইস প্রেসিডেন্ট আকবর হায়দার কিরণ। ঘটা করে টার্কি কর্তনের আগে মুক্তিযুদ্ধের স্মৃতি জাগানিয়া সঙ্গীত পরিবেশন করেন কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় এবং শহীদ হাসান ছাড়াও প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব। গানে গানে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্যদিয়ে থ্যাঙ্কসগীভিং ডে মহিমান্বিত হয়ে উঠে গোটা কমিউনিটিতে। ক্লাবের কর্মকর্তাগণের মধ্যে আরো ছিলেন কোষাধ্যক্ষ মোহাম্মদ আবুল কাশেম, যুগ্ম সম্পাদক রিজু মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক কানু দত্ত, প্রচার সম্পাদক শাহ ফারুক, নির্বাহী সদস্য শিব্বির আহমেদ, তপন চৌধুরী, নির্বাচন কমিশনার জাহেদ শরিফ প্রমুখ। যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের ভাইস প্রেসিডেন্ট হারুন ভ’ইয়া, কোষাধ্যক্ষ আলিম খান, প্রচার সম্পাদক শুভরায়, নারী পত্রিকার সম্পাদক পপি চৌধুরী, কমিউনিটি এ্যাক্টিভিস্ট মিনহাজ আহমেদ সাম্মু, নেক্সট ড্রিম এলএলসি’র সিইও খালেদ মাহমুদ, কেয়ার৩৬৫ এর মার্কেটিং ম্যানেজার নিলুফা শিরিন, জামালপুর জেলা সমিতির সাবেক সেক্রেটারি শাহীন খান, বাংলাদেশ সোসাইটির নেতা জিলানী, বাংলা চ্যানেল টিভির সিইও শাহ জে চৌধুরী, জেবিবিএর সেক্রেটারি কামরুজ্জামান কামরুল, বিজনেস এসোসিয়েশনের নেতা বিল্লাল চৌধুরীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার প্রবাসীরা ছিলেন এ অনুষ্ঠানে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV