Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আলবেনীর বাংলাদেশ ডে রেজ্যুলেশন ও প্রোক্লেমেশনে দেয়া ভুল তথ্য সংশোধনের দাবী গাঙচিল’র আসরে!

অনলাইন ডেস্ক পঠিত: 61 বার

প্রকাশিত: March 28, 2019 | 11:27 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ঐতিহাসিক পটভূমি, ২৫শে মার্চের গণহত্যা এবং স্বাধীনতার ঘোষনা নিয়ে তাৎপর্য্যপূর্ন বক্তব্য, কবিতা পাঠ, আলোচনা এবং সঙ্গীত পরিবেশনের মাধ্যমে প্রবাসের প্রাচীন সাহিত্য, সঙ্গীত, আবৃত্তি ও অভিনয় চর্চা বিষয়ক অন্যতম সংগঠন গাঙচিল এর ৯৭তম আসর অনুষ্ঠিত হয় গত ৩রা মার্চ রোববার। সংগঠনের সভাপতি কবি নিখিল রায় এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মমতাজ বেগম আলোর সঞ্চালনায় আলোচনা পর্বে অংশ গ্রহন করেন, মাহবুবুর রহমান, এম লিয়াকত আলী, আফতাব আহমেদ, মধূসুদন দাস, শিশির সিদ্দীক, লেখক আশরাফ খান, কলামিষ্ট প্রদীপ মালাকার এবং খান শওকত। কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, কানিজ আয়শা, শাহাদাত আলী, জান্নাত চৌধুরী, মুস্তাফিজুর রহমান, আফিয়া ফারজানা, উৎপল বড়ুয়া, নিলুফার রহমান, রেশমা আক্তার, মাসুদুর রহমান, আনোয়ার হোসেন, রুমানা শারমিন, সেলিম মিয়া, শাওন শারমিন, মঈনুল রানা, হাসানুল কুদ্দুস, শহীদুল হাসান, মো: শাহজাহান এবং মো: আলমগীর।

সভাপতি কবি নিখিল রায় বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতোনা। তার ঋন আমরা কোনদিনই শোধ করতে পারবোনা। তার মতো বিশ্বনন্দিত নেতাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে বা জেলখানায় আটকে রেখে, কারো পক্ষেই নির্বিঘেœ দেশ পরিচালনা সম্ভব ছিলনা। তাই নিজেদেরকে রক্ষার জন্যই ষড়যন্ত্রকারীরা জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে নৃশংসভাবে হত্যা করে। বাকশাল চালু হয়ে গেলে বঙ্গবন্ধুকে এভাবে হত্যা করা সম্ভব হতোনা। কারন দেশের মানুষ বিনামূল্যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং কর্মসংস্থানসহ সকল সুযোগ সুবিধা পেয়ে গেলে তাদের কাছে বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললে কাজ হতোনা। তাই, বাকশাল চালু হওয়ার আগেই খুনীচক্র বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করে এবং বাকশাল সম্পর্কে মিথ্যা কুৎসা প্রচার করে। বঙ্গবন্ধুকে নিয়ে প্রচুর কবিতা-গান-প্রবন্ধ রচিত হয়েছে কিন্তু তাকে নিয়ে তথ্যভিত্তিক নাটক খুব একটা রচিত হয়নি। কারন তাকে নিয়ে নাটক রচনা এবং মঞ্চায়ন অতটা সহজ নয়। বিষয়টা লেখকের জীবনের জন্য হুমকী স্বরূপ হতে পারে। লন্ডন প্রবাসী আব্দুল গাফফার চৌধুরী এবং নিউইয়র্ক প্রবাসী খান শওকত এর রচিত নাট্য গ্রন্থ আমরা পেয়েছি। খান শওকত রচিত ২১টি নাটকের গ্রন্থ ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ এবং ৪টি নাটকের গ্রন্থ ‘আমার বাড়ি টুঙ্গীপাড়া’ নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন: লেখক আশরাফ খান এবং কলামিষ্ট প্রদীপ মালাকার।

এরপর সকলের প্রতি আহবান জানানো হয় যে: গত ৭ বছর যাবৎ নিউইয়র্কের আলবেনীর বাংলাদেশ ডে উপলক্ষে যে রেজ্যুলেশন ও প্রোক্লেমেশন দেয়া হচ্ছে সেখানে বেশ কয়েকটি ভুল তথ্য রয়েছে যেমন (১) জাতির জনক বঙ্গবন্ধুকে ‘বঙ্গবন্ধু’ না লিখে ‘বন্ধুবন্ধু’ লেখা হয়েছে, (২) ১৯৭১ এর ২৫শে মার্চের গণহত্যার পর বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষনা প্রসঙ্গে তুলে ধরা হয়নি, বরং জিয়াউর রহমান যে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষনা পাঠ করেন এ বিষয়টিও আড়াল করা হয়েছে। (৩) উক্ত অনুষ্ঠানের ব্যানারে স্বাধীন বাংলাদেশের মানচিত্র হিসেবে যে ম্যাপ ব্যবহƒত হয়েছে সেখানেও বিকৃত করা হয়েছে। বাংলাদেশ ও পশ্চিম বঙ্গের মানচিত্রকে একত্রে অঙ্কন করে বাংলাদেশের মানচিত্র হিসেবে অনুষ্ঠান স্থলে মূল ব্যানারে ব্যবহার করা হয়েছে। এসব অসত্য তথ্যাদির দ্রুত সংশোধন দাবী করা হয়েছে গাঙচিল এর আসর থেকে।

এরপর সমবেত শিল্পীরা কোরাস কণ্ঠে পরিবেশন করেন রবীন্দ্র সঙ্গীত এবং নজরুল গীতি। একইভাবে নজরুলের বিদ্রোহী কবিতা আবৃত্তির পর ২ কবির সাহিত্য কর্ম ও দেশপ্রেম তুলে ধরার পর একের পর এক ২ কবির কবিতা পাঠ, পরিচয় ও সাহিত্য কর্ম বিষয়ক ধারা বর্ণনা। দর্শকরা মুগ্ধ চিত্তে পিন-পতন নীরবতায় উপভোগ করেন এবং করতালি দিয়ে অভিনন্দিত করেন। সবশেষে গাঙচিল এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা খান শওকত তুলে ধরেন গাঙচিল প্রতিষ্ঠার স্মৃতি এবং এবছর বাংলাদেশে খুলনা বই মেলায় গাঙচিল এর ১০০তম সাহিত্য সম্মেলন এর প্রসঙ্গ। খান শওকত এর সমাপনী ভাষনের পর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বরাবরের মতো প্রতিমাসের ১ম রোববার হিসেবে ৯৮ তম আসরটি অনুষ্ঠিত হবে আগামী ৭ই এপ্রিল ৫ ঘটিকায় গাঙচিল কার্য্যালয়ে (৭১-২৪ রুজাভেল্ট এভিন্যু, দোতলা)। এবিষয়ে আগ্রহীদের ৯১৭-৮৩৪-৮৫৬৬, ৩৪৭-৮১৯৫৬২৯ অথবা ৩৪৭-৪৭১-৭৫৮৯ নং এ যোগাযোগের আহবান জানানো হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV