নিউইয়র্কে আলোকচিত্র সাংবাদিক খোকনের ছবিগ্রন্থ ‘সাদাকালো’র মোড়ক উম্মোচন
নিউইয়র্ক : আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্র সাংবাদিক আবু তাহের খোকনের ছবিগ্রন্থ ‘সাদাকালো’র মোড়ক উম্মোচন হলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ইত্যাদি পার্টি হলে প্রবাসে বিভিন্ন খ্যাতিমান ব্যক্তিবর্গের উপস্থিতিতে গ্রন্থটির মোড়ক উম্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, আবু তাহের খোকন তার এই গ্রন্থে বাংলাদেশের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের সুখ-দুঃখ, তাদের স্বপ্ন ও বঞ্চনার কথা তুলে ধরেছেন।
‘সাদাকালো’র প্রকাশনা প্রতিষ্ঠান জয়ীতা প্রকাশনীর কর্ণধার ও খ্যাতনামা আলোকচিত্র সাংবাদিক ইয়াছিন কবীর জয় বর্ণাঢ্য এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সাংবাদিক আকবর হায়দার কিরণের প্রাণবন্ত সঞ্চালনায় মোড়ক উম্মোচন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ‘সাদাকালো’ গ্রন্থের সম্পাদক, এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিক নিজাম চৌধুরী, সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, সাপ্তাহিক আজকাল সম্পাদক মনজুর আহমেদ এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আলোকচিত্র সাংবাদিক আবু তাহের খোকন। এছাড়া ‘সাদাকালো’য় নিয়ে আলোচনা করেন প্রবীণ সাংবাদিক কাজী মন্টু। অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ছিলেন প্রবাসের জনপ্রিয় ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী।
অনুষ্ঠানে আবু তাহের খোকন বলেন, আমাদের দেশে অনেক অগুণতি শিশু আছে জীবন যাদের অমলিন, অন্ধকারে আচ্ছন্ন, সাদাকালো। সুবিধাবঞ্চিত সেই ছেলেমেয়েদের জীবনের আকাশে সাত রঙের ঝলমলানি নেই। জীবনযাপনের পথ তাদের কাটায় ভরা। অবহেলা ও অনাদরে বেড়ে ওঠা এসব শিশুদের রঙিন স্বপ্ন একেবারে অনুপস্থিত। অথচ সব শিশুই সমানাধিকার নিয়ে জন্মায়। সমাজের বিত্তবানরা যাতে এসব সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ান, এ কারণেই ‘সাদাকালো’ প্রকাশের এই উদ্যোগ।
উল্লেখ্য, আবু তাহের খোকন ঢাকা থেকে প্রকাশিত বাংলাদেশ প্রতিদিনের প্রধান আলোকচিত্র সাংবাদিক। প্রায় ৩০ বছর তিনি বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। এ পর্যন্ত তিনি ২০টির বেশী আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি