নিউইয়র্কে আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ ব্রঙ্কস শাখার বিশেষ ইফতার মাহফিল (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ ব্রঙ্কস শাখার বিশেষ ইফতার মাহফিল গত ২৪ এপ্রিল নর্থ ব্রঙ্কস ইসলামী সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় আমেজের এ ইফতার মাহফিলে পুলিশ অফিসার, আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ ব্রঙ্কস শাখার সদস্য সহ বিপুল সংখ্যক মুসল্লী যোগ দেন। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র সভাপতি আলহাজ্ব মাওলানা সৈয়দ জুবায়ের আহমদের সভাপতিত্বে এবং ব্রঙ্কস শাখার সাধারণ সম্পাদক শাহ জাকারিয়ার পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনওয়াইপিডির স্থানীয় পুলিশ প্রিসেনক্টের ক্যাপ্টেন আসিফ ইকবাল, কমিউনিটি এ্যাফিয়ার্স ইউনিট অফিসার মিঃ স্টিভ সহ লোকাল পুলিশ প্রিসেনক্টের অফিসারবৃন্দ।
অন্যদের মধ্যে আরেও উপস্থিত ছিলেন নর্থ ব্রঙ্কস ইসলামী সেন্টারের সভাপতি সৈয়দ জামিন আলী, আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র সহ সভাপতি মাওলানা আতাউর রহমান, প্রচার সম্পাদক মাওলানা শেখ মো. মোস্তফা কামাল, সৈয়দ রুহেল ইসলাম, শাহজাহান লুৎফুর, ক্যাশিয়ার
মাহাবুব হোসেন, মোহাম্মদ শাহ আলম, সৈয়দ ইসহাক মিয়া, আব্দুল হক হেলাল, ফারুক আহমেদ, মোঃ সুরুক মিয়া, আতাউর শাহ আলম, বদরুল হক প্রমুখ। ইফতারের পূর্বে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা সৈয়দ জুবায়ের আহমদ।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের