নিউইয়র্কে ইডেন কলেজ এলামনাই এ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে ইডেন কলেজ এলামনাই এ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ৪ জুন শনিবার জামাইকার স্টার কাবাব রেস্তোরার পার্টি হলে এ আয়োজনে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাও।
এদিন দুপুর ১২টা থেকে ইডেন কলেজের প্রবাসী প্রাক্তন ছাত্রীরা পার্টি হলে একত্রিত হন। বিপুল সংখক ছাত্রী ও শিক্ষকের উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি মিলন মেলায় পরিনত হয়। শত ব্যস্ততার মাঝেও উলেখযোগ্য ছাত্রীদের উপস্থিতি ও বর্নিল সাজ ছিল চোখে পরার মত।
ইডেন কলেজের অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপিকা ও এলামনাই এ্যাসোসিয়েশনের সভানেত্রী লাইলী মোশারফের সভাপতিত্বে শুরু হয় অনুষ্ঠানের প্রথম পর্ব। তিনি স্বাগত বক্তব্য রাখেন এবং সংগঠনের কিছু গঠনমুলক ও গুরুত্বপুর্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনার বিষয় ছিল এসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশে মেধাবী অসহায় ছাত্রীদের বৃত্তি প্রদান। সংগঠনের সভানেত্রী তিনি একজন ইডেনের নিবেদিত প্রাণ, কিভাবে এই এসোসিয়েশনের সহযোগীতায় মেধাবী ছাত্রীদের উজ্জল ভবিষ্যৎ গড়ার লক্ষে পৌছতে পারে তিনি তার মুল্যবান বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। প্রতি বছর তিনটি মেয়েকে বৃত্তি প্রদান করা হয়।
এছাড়াও আলোচনায় ছিল পরবর্তি নির্বাচন ও সকলের সম্মিলিত প্রচেষ্টায় আরো কিছু গঠনমুলক কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে কিভাবে গতিশীল করা যায়।
সাংস্কৃতিক সম্পাদিকা লুবনা কাইজারের পরিচালনায় শুরু হয় সাংস্কৃতিক পর্ব। শিল্পি সাবেরা সুলতানার মিষ্টি মধুর গান, ছাত্রীদের কবিতা পাঠ স্মৃতিচারন, মজার গল্প আড্ডায় ভরপুর ছিল পর্বটি।
মধ্যাহ্ন্য ভোজের আয়োজনে ছিল নানা রকম মজাদার খাবার।
এসোসিয়েশনের সাধারন সম্পাদিকা নাসরিন চৌধুরী অসুস্থতার কারনে আসতে না পারলেও টেলিফোনে কথা বলে সবাইকে শুভেজচ্ছা ও অনুষ্ঠানের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের নির্ধারিত সময় শেষ হওয়ার আগে সভানেত্রী সামাপনি বক্তব্য ও সকল ছাত্রীদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করেন ইডেন কন্যাদের মিলনমেলা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপিকা লাইলী মোশারফ, মমতাজ বেগম, ফারজানা মুলতান, লুবনা কাইজার, নিশাত খান আজাদ, তাইমিনা হাসান, রেহানা খাতুন, শেফালী আক্তার, সাইদা বেগম, শামীম আহসান, কনা মালিক, তাসমিনা মালিক, নাসরীন কাজী, কামরুন আলম, রেশমা চৌধুরী, দুলারী বেগম, লুনা আলম, রওনক এলিন, জান্নাতুন নাহার, রেজিনা দেওয়ান, সনে আরা নিপা, কামরুন নাহার, আখতারা খানম, ফাতেমা আক্তার, জাকিয়া সুলতানা। প্রেস বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল