নিউইয়র্কে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজার’র ইফতার মাহফিল (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজার’র ইফতার ও দোয়া মাহফিল। ব্রঙ্কসের খলিল হালাল চায়নিজ রেষ্টুরেন্টে গত ১১ এপ্রিল সোমবার এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজক সংগঠনের সভাপতি নজরুল হকের পরিচালনায় ইফতার মাহফিলে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া পরিচালনা করেন হাফিজ জাকির আহমেদ। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এটর্নী এইচ ব্রুশ ফিসার, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ মজিদ, কোষাধ্যক্ষ মঈনুল ইসলাম, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সভাপতি আহবাব চৌধুরী খোকন, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি এ ইসলাম মামুন, সাধারণ সম্পাদক কাজী রবি উজ জামান, মৌলভবিাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সভাপতি তোজামুল হোসেন, কমিউনিটি এক্টিভিস্ট পাপ্পু ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আয়েজক সংগঠনের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, সংগঠনের ডাইরেক্টর বসির খান, অ্যাডভোকেট সৈয়দ জুনেল, জাহাঙ্গীর আলম, জাবেদ আহমেদ, সুফিয়ান চৌধুরী, ট্রাস্টি বোর্ড মেম্বার পাভেল আহমেদ, আলহাজ্ব ফখরুল ইসলাম, কমিউনিটি এক্টিভিস্ট লুৎফর রহমান চৌধুরী, আনসার হোসেন চৌধুরী, হাজি আব্দুল মোসাব্বির, নুরে আলম জিকু, মিয়া মোহাম্মদ আলতাফ প্রমুখ।
নিউইয়র্কে বসবাসরত মৌলভীবাজারবাসী ছাড়াও কমিউিনিটি নের্তৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এ ইফতার মাহফিলে।
অনুষ্ঠানে দেশের অভাবী মানুষের মাঝে রমজান এবং ঈদ উপহার সামগ্রী বিতরণের জন্য ২০০০ ডলার সংগ্রহ করা হয়।
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা
- Trump Admin Rescinds Public Charge Rule