নিউইয়র্কে ইন্টারভিউ ছাড়াই চাকরির সুযোগ!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : পরীক্ষা ছাড়াই নিউইয়র্কে হাউজিং অথরিটিতে চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে। সিটিওয়াইড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস (ডিসিএসি) হাউজিং অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগের এ ঘোষণায় জানিয়েছে যে, এজন্যে কোনো ইন্টারভিউ নেয়া হবে না। এই চাকরির বার্ষিক বেতন হচ্ছে ৪১১২৯ ডলার। সাথে থাকবে প্রচলিত সকল সুযোগ-সুবিধা। সিটিওয়াইড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস’র টেস্টিং অ্যান্ড অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়ে অনলাইনে আবেদন করা যাচ্ছে। এ সময় ডিসিএসসি বরাবরে ৬১ ডলারের মানিঅর্ডার সাবমিট করতে হবে। তবে যারা অসমর্থ্য বলে ডক্যুমেন্ট দেখাতে সক্ষম হবেন, তাদেরকে মানিঅর্ডার দিতে হবে না।
২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। ন্যূনতম যোগ্যতা কোনো অ্যাক্সিডেটেড কলেজ বা ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। কিংবা চার বছরের হাই স্কুল ডিপ্লোমা বা তার সমমানের ডিগ্রি বা চার বছর হাউজিং ম্যানেজমেন্টে ফুলটাইম কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই অভিজ্ঞতা হতে হবে কমপক্ষে ১৫০টি অ্যাপার্টমেন্ট ব্যবস্থাপনার দায়িত্ব পালন। চাকরির আবেদন করতে হবে : ম্যানহাটান-২ লেফায়েত স্ট্রিট, ১৭ তলা, কুইন্স-১১৮-৩৫ ক্ইুন্স বুলেভার্ড, পঞ্চম তলা, ফরেস্ট হীল, ব্রুকলীন- ২১০ জোরালেমন স্ট্রিট, চতুর্থ তলা, ব্রঙ্কস-১৯৩২ আর্থার এভিনিউ, দ্বিতীয় তলা এবং স্ট্যাটেন আইল্যান্ডে ১৩৫ ক্যানেল স্ট্রিট, তৃতীয় তলায়। এ ব্যাপারে বিস্তারিত জানতে ৯১৭-৮২৫-৭৩০৯ নম্বরেও ফোন করা যেতে পারে। এনআরবি নিউজ
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity