Saturday, 24 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘ইন্টার-স্টেট বিএনপি’ গঠিত : ২ মার্চ জাতিসংঘের সামনে বিক্ষোভ

অনলাইন ডেস্ক পঠিত: 20 বার

প্রকাশিত: February 26, 2020 | 6:56 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতা-কর্মীদের সমন্বয়ে ‘ইন্টার-স্টেট বিএনপি’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। নিউইয়র্কে জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে গত ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সংবাদ সম্মেলনে বিএনপির নেতা-কর্মীরা বলেন, যুক্তরাষ্ট্রে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সকল মামলা প্রত্যাহারের দাবী জোরদার করা, প্রবাসে ছড়িয়ে ছিটিয়ে থাকা ত্যাগী নেতা কর্মীদের খুজে দলের কর্মকান্ডে সম্পৃক্ত করা, বিএনপির ১৯ দফা কর্মসূচী বাস্তবায়ন এবং তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবী জোরদার করার অঙ্গীকার নিয়ে গঠিত হয় যুক্তরাষ্ট্র ইন্টার স্টেট বিএনপি। ৮ বছর আগে তারেক রহমান যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি ভেঙ্গে দেয়ার পর নতুন কমিটির অনুমোদন না আসায় নানা ভাগে বিভক্ত বিএনপি নেতা-কর্মীরা এই মোর্চায় ঐক্যবদ্ধ হবেন বলেও আশা প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ সম্রাট, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সহ সভাপতি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ, সাবেক সিনিয়র সহ সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেনসহ যুক্তরাষ্ট্র বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলন পরিচালনা করেন যুক্তরাষ্ট্র ইন্টার স্টেট বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ও লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি কাজী সাখাওয়াত হোসেন আজম, লিখিত বক্তব্যে কাজী সাখাওয়াত হোসেন আজম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশে এবং বহিঃবিশ্বে আজ ইতিহাসের চ্যালেঞ্জের মুখে, দেশে গণতন্ত্রসহ সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্বৈরাচারী সরকার ধ্বংস করেছে, বাক স্বাধীনতা, সংবাদ পত্রের স্বাধীনতা নেই, বেড়াজালে তা বন্দি করা হয়েছে, সভা-সমিতি ও মিছিল বন্ধ। মন্ত্রী এমপিরা সাজা মাথায় নিয়ে দিব্বি আরামে মন্ত্রীত্ব ও এমপিত্ব চালিয়েছেন। কিন্তু নিরপরাধ তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে বন্দি করার মধ্য দিয়ে মূলতঃ দেশের স্বাধীনতা, সার্বভৈৗমত্ব ও গণতন্ত্রকে বন্দি করা হয়েছে। সরকার বিরোধী কোন প্রচার প্রচারণা করা যাবে না। করলে মামলা হামলা, জেল, গুম ও হত্যার স্বীকার হতে হবে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিনিয়র নেতৃবৃন্দ।

প্রশ্নোত্তর পর্বের পূর্বে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ সম্রাট ‘ইন্টার-স্টেট বিএনপি’ ১০১ সদস্যের মধ্যে আংশিক ৯ সদস্যের কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি কাজী সাখাওয়াত হোসেন আজম, সিনিয়র সহ সভাপতি সালেহ চৌধুরী, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম. এ খালেক আখন্দ, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক নূরে আলম, প্রচার সম্পাদক খলকুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা বেগম।

সংবাদ সম্মেলন শেষে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে ইউএসএ ইন্টার স্টেট বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২রা মার্চ ইউএসএ ইন্টার স্টেট বিএনপির উদ্যোগে জাতিসংঘের সামনে বিক্ষোভের ঘোষণা দেয়া হয়। সভায় যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ স¤্রাট নতুন কমিটির সাফল্য কামনা করে বক্তব্য রাখেন এবং আগামী দিনের সকল কর্মকান্ডে সার্বিক সহযোগিতা আশ্বাস প্রদান করে। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু বলেন, এই তরুন নেতৃত্বে বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে আরো বেগবান করবে।

বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহম্মেদ ইউএসএ ইন্টার স্টেট বিএনপির উদ্যোগে ২রা মার্চ জাতিসংঘের সামনে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করার জন্য ধন্যবাদ জানান। বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি অধ্যাপক দেলোয়ার সংবাদ সম্মেলন আয়োজন করার জন্য নতুন কমিটিকে ধন্যবাদ জানান এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে নতুন নতুন নেতৃত্ব সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন। ইউএসএ ইন্টার স্টেট বিএনপির সিনিয়র সহ সভাপতি সালেহ চৌধুরী এই সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক ও নেতা কর্মীদের উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান। যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহম্মদ এই কমিটিকে নতুন ধারায় কর্মসূচী প্রদান করার জন্য আহবান জানান।

সভায় আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সুরুজ জামান, জাতীয়বাদী ফোরামের সভাপতি প্রসেফর রফিক, বিএনপি নেতা এবাদ চৌধুরী, বিএনপি নেতা রাফেল তালুকদার, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহীন খান, ব্রুকলিন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরওয়ার্দী, স›দ্বীপ জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস, বিএনপি নেতা জাফর তালুকদার, জাতীয়তাবাদী ফোরামের সাবেক সভাপতি শেখ হায়দার আলী, নিউইয়র্ক স্টেট যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভ‚ইয়া, বিএনপি নেতা জামালুর রহমান চৌধুরী, স্বেচ্ছাসেবক নেতা সাইফুল খান হারুন, বিএনপি নেতা আহসান উল্লাহ্ বাচ্চু, শ্রমিক দল নেতা আবুল কালাম, যুবদল নেতা বিএম বাদশা, সাবেক ছাত্রনেতা উত্তর বণিক, মুক্তিযোদ্ধা মশিউর রহমান, বিএনপি নেতা শাওন বাবলা প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ