নিউইয়র্কে ইভেন্ট ইউএসএ এন্টারটেইন্টমেরন্ট’র ভ্যালেন্টাইন্স ডে
https://www.facebook.com/USANewsNY/videos/2087881874562934/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে নানা আয়োজনে উদযাপিত হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস বা সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। দিবসটি উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের মতো যুক্তরাষ্ট্রেও অনুষ্ঠিত হয় শোভাযাত্রা, ভালোবাসার স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি, গান, ভালোবাসার চিঠি পঠনসহ নানা কর্মসূচি। এই আয়োজনে বিভিন্ন সংগঠন ছাড়াও ছিল ব্যক্তিগত উদ্যোগও।
এদিকে ভালোবাসা দিবস উপলক্ষে ইভেন্ট ইউএসএ এন্টারটেইন্টমেরন্ট এবং মেগা স্টার মিউজিক এন্ড এন্টারটেইন্টমেন্ট কনসার্ট এবং ডিনার গত ১৬ ফেব্রুয়ারি। এ দিন সন্ধ্যায় উডসাইডরে কুইন্স প্যালেসে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘ভালোবাসা রঙে রঙে কনসার্ট উইথ ডিনার’ শিরোণামে অনুষ্ঠানটি রাত ৯ টা থেকে রাত ১ টা পর্যন্ত চলে। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পী কৃষ্ণা তিথি, রানু নেওয়াজ, ওয়াহিদ আজাদ, চন্দন চৌধুরী, কামরুজ্জামান বকুলসহ অনেকে। উপস্থাপনায় ছিলেন প্রবাসের জনপ্রিয় উপস্থাপিকা ফারাহ। অনুষ্ঠানে ছিল র্যাফেল ড্র, ড্যান্সসহ ভালোবাসা দিবসের নানা আয়োজন। অনুষ্ঠানে টিকিট মূল্য ছিল সিঙ্গেল ২০ ডলার, পরিবার ৫০ ডলার (সর্বোচ্চ চারজন) এবং ভিআইপি ১০০ ডলার।
https://www.facebook.com/USANewsNY/videos/2087875351230253/
https://www.facebook.com/USANewsNY/videos/2087875351230253/
https://www.facebook.com/USANewsNY/videos/2087875351230253/
https://www.facebook.com/USANewsNY/videos/2087869961230792/
https://www.facebook.com/USANewsNY/videos/2087861277898327/
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো