Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ইসিডিপিএ’র পুজা ১১-১৩ অক্টোবর : থাকবেন ঋতুপর্ণা, অনুমপ রায় ও কবিতা কৃষ্ণমূর্তী

অনলাইন ডেস্ক পঠিত: 36 বার

প্রকাশিত: October 10, 2019 | 12:40 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : শারদীয় দূর্গোৎসব উপলক্ষে নিউইয়র্কে তিনদিনব্যাপী আড়ম্বরপূর্ণ আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের প্রাচীনতম সংগঠন ইস্ট কোস্ট দূর্গাপুজা এসোসিয়েশন-ইসিডিপিএ। সংগঠনের ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে এবছর আরও ব্যাপকভাবে পুজার আয়োজন করা হচ্ছে। আগামী ১১ অক্টোবর থেকে গুজরাট সমাজ মন্দিরে এ পুজো অনুষ্ঠিত হবে। এতে পারফর্ম করবেন অভিনয়শিল্পী ঋতুপর্ণা সেনগুপ্তা, সঙ্গীতশিল্পী কবিতা কৃষ্ণমূর্তী অনুপম রায় ও কিনজল।

এ উপলক্ষে মঙ্গলবার নিউইয়র্কের জ্যামাইকার ওকল্যান্ডে ওয়াইল্ড বেসিল রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ইস্ট কোস্ট দূর্গা পুজা এসোসিয়েশনÑইসিডিপিএ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অভিনয়শিল্পী ঋতুপর্ণা সেনগুপ্তা, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিনিয়র উপদেষ্টা প্রবীর রায়, বিষœু সাহা, অজয় চক্রবর্তী, মিলন আওন, শিপ্রা রায়, চিফ ইভেন্ট কো-অর্ডিনেটর বিজয় সাহা, ট্রেজারার ক্রিস ঘোষ বাপ্পা প্রমুখ।

ঋতুপর্ণা সেনগুপ্তা বলেন, পঞ্চাশ বছর ধরে একটি সংগঠন বিন্দু থেকে সিন্ধু হয়েছে। এটা আমার জন্য ভীষণ অনুপ্রেরণার। সেই উদ্দীপনা নিয়ে আমি নিউইয়র্কে এসেছি। ঋতু জানান, অনুষ্ঠানে তিনি পারফর্ম করবেন। অভিনয় ও নৃত্যকলায় পুরো আয়োজনটি তিনি সাজিয়েছেন যা দর্শকদের জন্য উপভোগ্য হবে।

প্রবীর রায় বলেন, এক সময় নিউইয়র্কে পুজা বলতেই ছিল ইসিডিপিএ’র পুজা। নিউইয়র্কের বাইরে বিভিন্ন স্টেট থেকে পুজোয় অংশ নিতে আসতেন অনেক মানুষ। আজ পঞ্চাশ বছরে কমিউনিটি অনেক বড় হয়েছে। মন্দির, পুজামন্ডপের সংখ্যা বেড়েছে। এরপরও নিউইয়র্কে পুজার আয়োজনে ইস্ট কোস্ট দুর্গাপুজা এসোসিয়েশনের সব সময় ভিন্ন মাত্রা যোগ করে থাকে।

ক্রিস ঘোষ বাপ্পা জানান, আগামী ১১ অক্টোবর শুক্রবার কবিতা কৃষœমূর্তি, ১২ অক্টোবর শনিবার ঋতুপর্ণা সেনগুপ্তা ও ১৩ অক্টোবর রোববার অনুপম রায় পারফর্ম করবেন। এছাড়া পুজো হবে গুজরাট সমাজ মন্দিরে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। তবে আফটার ডিনার কনসার্ট অনষ্ঠিত হবে মন্দিরের পার্শ্ববতী ফ্রান্সিস লুইস হাই স্কুল অডিটোরিয়ামে।

উদ্যোক্তারা জানান, এবার ইসিডিপিএ’র ৫০তম বার্ষিকী উপলক্ষে নিউইয়র্কের সবকটি মন্দিরকে বিশেষ স্মারকে ভূষিত করা হচ্ছে। তাছাড়া এবারের পুজোয় বাঙালির রসনা বিলাসের আয়োজনটিও হচ্ছে বেশ আকর্ষনীয়। থাকবে বাঙালির প্রিয় আলুর দম, ফ্রিশ ফ্রাই, চিংড়ি মাছের মালাইকারি এবং সঙ্গে ঠাকুরের ভোগ।

পরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ঋতুপর্ণা সেনগুপ্তা। তিনি দুই বাংলার চলচ্চিত্র, সমকালীন বিভিন্ন বিষয় ও তাঁর ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বলেন। তিনি ইসিডিপিএ’র আয়োজনে তিনদিনের পুজোয় অংশ নিতে নিউইয়র্কের বাঙালিদের আহ্বান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV