নিউইয়র্কে ‘ইয়র্ক হোল্ডিং রিয়েল্টি’ ও ‘জাকির এইচ চৌধুরী ফাউন্ডেশন’র ইফতার ও দোয়া মাহফিল (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/148838897211674
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়া সাংবাদিকদের সম্মানে ‘ইয়র্ক হোল্ডিং রিয়েল্টি’ ও ‘জাকির এইচ চৌধুরী ফাউন্ডেশন’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জ্যাকসন হাইটসে ইটজি চাইনিজে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন ‘ইয়র্ক হোল্ডিং রিয়েল্টি’ ও ‘জাকির এইচ চৌধুরী ফাউন্ডেশন’র কর্ণধার জাকির এইচ চৌধুরী। এসময় জাকির এইচ চৌধুরী সেবামূলক কাজে সকলের আন্তরিক সহায়তা ও সমর্থন কামনা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়ার সম্পাদক ও সংবাদকর্মীসহ যুক্তরাষ্ট্র যুবদল ও বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

যুক্তরাষ্ট্র যুবদল নেতা আবুল কাশেমের উপস্থাপনায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক ও প্রখ্যাত কন্ঠশিল্পী বেবী নাজনীন, পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলাদেশ’র সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, বাংলাদেশ প্রতিদিনের উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাপ্তাহিক প্রবাসের সম্পাদক মো. সাঈদ, চ্যানেল আইয়ের উত্তর আমেরিকা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, ভয়েস অব আমেরিকার নিউইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরণ, প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণের চীফ রিপোর্টার মঞ্জুরুল হক, বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির সিইও আলিম খান আকাশ, খবর ডট কম সম্পাদক মো. মশিউর রহমান মজুমদার, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, যুক্তরাষ্ট্র যুবদলের সেক্রেটারি আবু সাঈদ আহমেদ, এটর্নী এহসান হাবিব প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুবনেতা আমানত হোসেন আমান।

বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, দেশ প্রত্রিকার প্রকাশক মনজুর হোসাইন ও সম্পাদক মিজানুর রহমান, ঠিকানার বার্তা সম্পাদক শহিদুল ইসলাম, বাংলা ভিশনের প্রতিনিধি নিহার সিদ্দিকী, নবযুগের সম্পাদক সাহাবউদ্দিন সাগর, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার মো. আবুল কাশেম, সাংবাদিক মোস্তফা অনীক রাজ, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা পারভেজ সাজ্জাদ, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, জাতীয়তাবাদি ফোরামের সভাপতি নাসিম আহমেদ, বিএনপি নেতা মাহমুদ হাসান, জাহাঙ্গির সোহরাওয়ার্দি, সালেহ আহমেদ মানিক, শামীম আহমেদ, জাগপা সভাপতি রহমত উল্যাহ, ব্যবসায়ী লুৎফর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া মুনাজাতে করোনায় মৃতদের আত্মার মাগফেরাত এবং আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনার করা হয়।
অনুষ্ঠানে মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকরা তাদের বক্তব্যে এ আয়োজনের জন্যে ‘ইয়র্ক হোল্ডিং রিয়েল্টি’ ও ‘জাকির এইচ চৌধুরী ফাউন্ডেশন’র প্রেসিডেন্ট জাকির এইচ চৌধুরীকে ধন্যবাদ জানান। বক্তারা বলেন, জাকির চৌধুরী দীর্ঘ্য দিন ধরে কমিউনিটির সেবা করে আসছেন। করোনাকালেও তিনি ছিলেন মানবতার পাশে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী ‘ইয়র্ক হোল্ডিং রিয়েল্টি’ ও ‘জাকির এইচ চৌধুরী ফাউন্ডেশন’র উদ্যোগে ২০১৯ সালে মিডিয়া কর্মীদের সম্মানে ১ম ইফতার মাহফিল করেছিলেন। করোনা মহামারীর কারণে ২০২০ সালে এমন আয়োজন সম্ভব হয়নি বলে জানা গেছে।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030