নিউইয়র্কে উইকলি বাংলাদেশ মিডিয়া ডাইলগ অনুষ্ঠানে হিলারিকে ভোট দেয়ার আহবান
ইউএসএনিউজঅনলাইন.কম :নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নান্দুস পার্টি হলে সোমবার সন্ধ্যায় সাপ্তাহিক বাংলাদেশ আয়োজিত ‘হিলারি ক্লিনটন ফর প্রেসিডেন্ট: উইকলি বাংলাদেশ মিডিয়া ডাইলগ’ শীর্ষক অনুষ্ঠানে ৮ নভেম্বর অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে হিলারিকে ভোট দেয়ার আহবান জানান হয়। আমেরিকার আসন্ন নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারির সমর্থনে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান। মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাপ্তাহিক পরিচয় সম্পাাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, সাপ্তাহিক আজকাল প্রধান সম্পাদক ও জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি জাকারিয়া মাসুদ জিকো, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ ও রেডিয়েন্ট আইপিটিভির সিইও সাইফুল সিদ্দিকি।
অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মাঈনুদ্দিন নাসের, অ্যাসালের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মূলধারার রাজনৈতিক মাফ মিসবাহ উদ্দিন, ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মূলধারার রাজনৈতিক মোহাম্মদ এন মজুমদার মাস্টার্স অব ল, বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির সভাপতি মূলধারার রাজনৈতিক আবদুস শহিদ, জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সিনিয়ার সহ সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, খান টিউটিরিয়ালের চেয়ারম্যান নাঈমা খান, বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর আনোয়ার হােসেন, কমিউনিটি এক্টিভিস্ট আবু জাফর মাহমুদ, ডা. খন্দকার মাসুদুর রহমান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, বাংলাদেশের সাংবাদিক নেতা শওকত মাহমুদ, বাংলাদেশ সোসাইটির সাবেক প্রেসিডেন্ট নার্গিস আহমেদ, বিএনপি নেতা ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, বিএনপি নেতা জিল্লুর রহমান জিল্লু, বিএনপি নেতা শরাফত হােসেন বাবু, নারী নেত্রী মাজেদা উদ্দিন, কমিউনিটি এক্টিভিস্ট ফখরুল ইসলাম দেলোয়াার, মুসলিমদের অধিকার আদায়ের নেতা এ কে আবদুস সামাদ, বারী অালম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা হিলারিকে বাংলাদেশ সফরকারী এবং বন্ধু হিসেবে উল্লেখ করে দলমত নির্বিশেষ হিলারিকে ভোট দিতে সবার প্রতি আহবান জানান। তারা বলেন, হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট হলে আমেরিকা হবে অভিবাসীদের নিরাপদ বাসস্থান, লাভবান হবে বাংলাদেশ, মুসলমানরা ও বিশ্ব।


পুরো অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাংবাদিক আশরাফুল হাসান বুলবুল। অনুষ্ঠানে নিউইয়র্কসহ বিভিন্ন স্টেটের মূলধরার রাজনীতিক, কমিউনিটি এক্টিভিস্ট, ব্যবসায়ী নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও পেশাজীবী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ নেন।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion