Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে উদীচীর একুশে পদক প্রাপ্তি ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 91 বার

প্রকাশিত: July 1, 2013 | 1:04 PM

শিহাবউদ্দীন কিসলু, স্পেশাল করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নিউইয়র্কে উদীচীর একুশে পদক প্রাপ্তি ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিউইয়র্ক: জ্ঞান অন্বেষণের প্রতীক মোমবাতির আলো জ্বেলে একুশে পদক প্রাপ্তি ও ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী নিউইয়র্ক শাখা।
উদযাপন অনুষ্ঠানে সংগঠনটির শিক্ষার্থীরা যেন শান্তির এক ঝাঁক পায়রা হয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন আমন্ত্রিত অতিথিদের।
কেন্দ্রীয় উদীচীর সভাপতি সাংবাদিক কামাল লোহানী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে বলেন, “জন্মলগ্ন থেকে বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে অসাম্প্রদায়িক চেতনায় গণতান্ত্রিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রেখে আসছে উদীচী। মুক্তিযুদ্ধের চেতনার ধারক-বাহক সমাজ প্রতিষ্ঠায় উদীচীর পথচলাকে গতিশীল করতে সবারই এগিয়ে আসা উচিত।”
বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শহীদ কাদরী বলেন, “সফল সাহিত্য জীবনকে গভীরভাবে উপলদ্ধি করতে শেখায়। মানুষের অর্ন্তদৃষ্টিকে খুলে দেয়।”
তিনি বলেন, “যে কোন সাহিত্যই মানুষের জীবনের কোন না কোন অংশকে আলোকিত করে।” জীবনে সাহিত্যের অপরিসীম প্রয়োজনীয়তার কথা তুলে ধরে গল্পকার জ্যোতি প্রকাশ দত্তের লেখনির প্রশংসা করেন শহীদ কাদরী।
ড. জ্যোতি প্রকাশ দত্ত তার লেখায় উদীচীর ভাবাদর্শের একাত্মতার কথা উল্লেখ করে বলেন, “আমার চিন্তা, চেতনা ও লেখনিতে সব সময়ই বাংলাদেশকে ভালবেসেছি।”
এ সময় ড. জ্যোতি প্রকাশ দত্তকে উত্তরীয় পরিয়ে দেন কেন্দ্রীয় উদীচীর সভাপতি কামাল লোহানী। তার হাতে ক্রেস্ট তুলে দেন কলাম লেখক বেলাল বেগ এবং তাকে বিশেষ সম্মাননা জানায় উদীচী।
এ পর্বে কৌশিক আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, ড. নূরন্নবী, বেলাল বেগ প্রমুখ। উদীচীর ইতিহাস তুলে ধরেন সংগঠনের সহসভাপতি সুব্রত বিশ্বাস। মনোমুগ্ধকর পদক প্রাপ্তি ও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি গ্রন্থণা ও পরিচালনা করেন যুক্তরাষ্ট্র উদীচীর সাধারণ সম্পাদক জীবন বিশ্বাস।
“আমরা এক ঝাঁক পায়রা,/ পৃথিবীটাকে চাই জানতে,/ আমাদের পরিচয় কথায় নয় শুধু,/ কাজে হবে শিখি এই মন্ত্রে।” শিরোনামে দলীয় সঙ্গীত পরিবেশন করেন উদীচীর শিক্ষার্থীরা। এছাড়া বিভিন্ন পরিবেশনায় অংশ নেন দীপ্ত রায়, উদিতা তন্বী, বিপাশা নন্দী, নন্দিতা ভৌমিক, রুমানা রহমান, নাঈমা খানম, শিল্পা ধর, শোন বালা, নরীন শামা, আরলীন অদিতি শামা, তৃষ্ণা মন্ডল, অনিক মন্ডল, ইবতেহাজ রাফিদ, অন্বেষা ব্রহ্মচারী, মাহীন শাহরিয়ার, রাইদা মাহমুদ, নিখিল রায়, বকুল সুত্রধর, হৃত্বিক ঘোষ, সত্যম ধর, শায়ান আশরাফ, সৌমিক আশরাফ, মুনিয়াত চৌধুরী, সুরাইয়া আলী, নীহা রায়, জাস্টিন দত্ত, আয়েশা রুপকথা, ঈশিকা  বদরুল, মাসুরী খান, অর্জিতা দাস, সংগীতা চক্রবর্তী, ব্রয়ানা গোমেজ, জনম সাহা দীপ্ত মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রকৃতির কবি জীবনানন্দ দাশ’র কবিতা অবলম্বনে গীতি আলেখ্য ‘ধূসর পাণ্ডুলিপি’ মঞ্চায়ন করে উদীচী।বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV