নিউইয়র্কে উদীচীর বাংলাদেশ উৎসবে গাইলেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা
নিউইয়র্ক : নিউইয়র্কে উদীচীর বাংলাদেশ উৎসবে গাইলেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা। স্থানীয় শিল্পীদের নানা পরিবেশনরা পর শনিবার রাত সাড়ে ১০ টায় জ্যাকসন হাইটসের পিএস ৬৯ এ উৎসব মঞ্চে আসেন ফেরদৌস আরা। সঙ্গীতের সুর ছড়ানোর আগে তিনি যোগ দেন একই মঞ্চে উম্মোচিত হওয়া একাত্তরের কন্ঠযোদ্ধা সিডির মোড়ক উম্মোচন অনুষ্ঠানে।
অনুষ্ঠানে ফেরদৌস আরা দর্শক নন্দিত নজরুল সঙ্গীত পরিবশেন করে হলজুড়ে তৈরি করে দেন এক অন্যরকম আবহ। দর্শকদের অনুরোধেও কয়েকটি গান পরিবেশন করেন দর্শক নন্দিত এ নজরুল সঙ্গীত শিল্পী।
উদীচী যুক্তরাষ্ট্রের দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে বাংলাদেশ উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন হয় শনিবার দুপুরে। এ উপলক্ষে বের হওয়া র্যালিতে নেতৃত্ব দেয়ার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর সভাপতি কামাল লোহানী। এসময় অন্যদের মাঝে তার সঙ্গে ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর প্রাক্তন সভাপতি সৈয়দ হাসান ইমাম, উপদেষ্টা লায়লা হাসান। র্যালিটি পিএস৬৯ থেকে শুরু হয়ে ডাইভারসিটি প্লাজা পদক্ষীণ করে সূচনাস্থলে এসে শেষ হয়।
বাংলাদেশ উৎসবের এবারে প্রতিপাদ্য হচ্ছে জঙ্গীবাদ নিপাত যাক। উৎসবকে উৎসর্গ করা হচ্ছে সদ্য প্রয়াত শহীদ কাদরী এবং সৈয়দ শামসুল হককে। উৎসব উপলক্ষে প্রকাশিত হয়েছে সরোবর। উৎসবের গ্র্যান্ড স্পন্সর বাংলাদেশি ইঞ্জিনিয়ার এন্ড আর্কিটেক্ট -আবেয়া। স্পন্সর বিশিষ্ট রিয়েলস্টেট ইনভেস্টর ও সংস্কৃতসেবী আনোয়ার হােসেন। উৎসবের আহবায়ক বেলাল বেগ, সদস্য সচিব জীবন বিশ্বাস, যুগ্ম আহবায়ক ড. মোহাম্মদ আব্দুল্লাহ ও সুব্রত বিশ্বাস। রোববার শেষ হবে দুই দিনের উৎসব।মুক্তিবার্তাটুয়েন্টিফোরডটকম
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ