Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে উদীচীর স্বাধীনতার দিবসের অনুষ্ঠানে কবি শহীদ কাদরীকে নাগরিক সংবর্ধনা

অনলাইন ডেস্ক পঠিত: 179 বার

প্রকাশিত: April 1, 2011 | 12:44 AM

 বাংলাপ্রেস: নিউইয়র্কস্থ যুক্তরাষ্ট্র উদীচী বাংলা সাহিত্যে একুশের পদকপ্রাপ্ত প্রবাসী কবি শহীদ কাদরীকে নাগরিক  সংবর্ধনা প্রদান করেছে।  গত ২৬ মার্চ শনিবার জ্যাকসন হাইটসের উদীচী স্কুলে মহান স্বাধীনতার ৪০মত দিবস পালন অনুষ্ঠানে কবি শহীদ কাদরীকে নাগরিক সম্বর্ধনা প্রদান করা হয়।

 

 উদীচী যুক্তরাষ্ট্র ও উদীচী স্কুল অব পারফর্মিং আর্টস স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ছিল ছাত্রছাত্রীদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও স্বাধীনতা দিবস নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর সকলকে মুগ্ধ করে। অনুষ্ঠানের শুরুতে উদীচীর শিল্পীদের পরিবেশনায় একটি গানের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করা হয়। এরপর কবি দম্পতি ও উপস্থিত সুধীবৃন্দের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন উদীচী যুক্তরাষ্ট্রের সভাপতি ড.মোহাম্মদ আব্দুল্লাহ। উদীচীর সাধারণ সম্পাদক জীবন বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে কবির উদ্দেশ্যে কবিতা আবৃত্তি করেন ডাঃ ফারুক আজম, লুৎফুর রহমান লতা ও ইভান চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ মোহাম্মদ উল্লাহ, বেলাল বেগ, বাঙালী পত্রিকার সম্পাদক কৌশিক আহমেদ, সুব্রত বিশ্বাস, খোরশেদুল ইসলাম,খুরশেদ আলম ও হাসান ফেরদৌস। বক্তাগন কবি শহীদ কাদরীর একুশে পদক প্রাপ্তিতে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এ ধরনের একটি মহতি অনুষ্ঠানের আয়োজন করায় উদীচীকে ধন্যবাদ জানান। বেলাল বেগ কবির উদ্দেশ্যে একটি স্বরচিত কবিতা আবৃত্তি পাঠ করেন।কবিকে দেয়া মানপত্র পাঠ করেন উদীচীর কোষাধ্যক্ষ সাবিনা হাই উর্বি। কবিকে উত্তরীয় প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানান হাসান ফেরদৌস।

 

 

  দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশনে অংশ নেয় উদীচীর ময়ূরী, উদিতা, সারা, নাঈমা, মৃদুলা, বিপাশা, অঙ্কিতা ও নাযমা,শফি চৌধুরী, নিয়াজ, মুন্না, সাবিনা, নাকী, সুরাইয়া, সুলেখা, রেবা, কণিকা, জয়া, রীতা, স্নিগ্ধা, কল্পনা, মুক্তা, মিতা, সুকা এবং বিপার শিল্পীরা। সংগীত পরিবেশনায় ছিলেন উদীচী ও সংগীত পরিষদ। সংগীত পরিষদের কর্ণধার কাবেরী দাস কবির উদ্দেশ্যে একটি গান পরিবেশন করেন। কবিকে বেহালা বাজিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন শ্রুতিকণা দাস। তবলা বাজিয়ে সহযোগিতা প্রদান করেন নিউইয়র্কে বিশিষ্ট তবলা বাদক তপন মোদক। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন তুষার রায়,সৈয়দ রেজাউল করিম ও হোসেন শেখ কচি। যাদের ঐকান্তিক সহযোগিতায় ছিলেন অনুষ্ঠান্টি সার্থক হয়েছে তারা হলেন সৈয়দ মোহাম্মদ উল্লাহ, ডাঃ ওয়ালেদ চৌধুরী, ড. মোহাম্মদ আব্দুল্লাহ, ডাঃ ভোলানাথ বণিক, কৌশিক আহমেদ, ড. জ্যোতিপ্রকাশ দত্ত, বেলাল বেগ, সুব্রত বিশ্বাস, দুলাল ভৌমিক, হাসান ফেরদৌস, রতন বড়ুয়া, ড.প্রদীপ রঞ্জন কর, জাহাঙ্গীর আলম, কাশেম আলী, তপন মোদক, ওয়াবায়দুল্লাহ মামুন, শফি চৌধুরী, কাবেরী দাস, এ্যানি ফেরদৌস, মাহবুবুর রহমান, রেখা আহমেদ, শাহাবুদ্দিন ও
জাহাঙ্গীর আলম প্রমুখ। এ অনুষ্ঠানে অংশ নেয়া অন্যান্য সংগঠনগুলো হলো সংগীত পরিষদ, বাংলাদেশ পারফর্মিং আর্টস (বিপা), বঙ্গবন্ধু পরিষদ, প্রোগ্রেসিভ ফোরাম, জালালাবাদ এসোসিয়েশন ও কবি দিলওয়ার পরিষদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও শেরে বাংলা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন।

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV