Wednesday, 10 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে সম্পন্ন হলো রিহ্যাব হাউজিং ফেয়ার এর সমাপনী অনুষ্ঠান : ভাইয়ের ছেলে প্লট কিনে ১৫ বছরেও বুঝে পায়নি -কনসাল জেনারেল

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: October 11, 2012 | 12:16 PM

সাখাওয়াত হোসেন সেলিম, নিউইয়র্ক : উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে ৯ অক্টোবর  সম্পন্ন হলো রিহ্যাব হাউজিং ফেয়ার নিউইয়র্ক ২০১২ এর সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে জমকালো সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও ছিল আকর্ষণীয় র‌্যাফল ড্র। রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব আয়োজিত সমাপনী অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী এডভোকেট আবদুল মান্নান খান এমপি প্রধান অতিথি এবং  রিহ্যাব সভাপতি নসরুল হামিদ এমপি ও রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল হুদা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা আমন্ত্রন পত্রে উল্লেখ থাকলেও তারা ছিলেন অনুপস্থিত। তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে ওয়াশিংটনে অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি বলে আয়োজকদের পক্ষ থেকে দু:খ প্রকাশ করা হয়। পরে অনুষ্ঠানের বিশেষ অতিথি নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মনিরুল ইসলামকে প্রধান অতিথি হিসেবে মঞ্চে ডাকা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিউইয়র্ক ফেয়ারের আহ্বায়ক জহির আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,  রিহ্যাবের জেনারল সেক্রেটারি ইঞ্জিনিয়ার আনিসুজ্জামান ভূইয়া রানা, ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ড. মো: আবদুর রহিম খান, রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, দেশে আবাসন খাতে বিনিয়োগের ব্যাপারে যথেষ্ট সাড়া পেয়েছেন এবারের রিহ্যাব হাউজিং ফেয়ারে। গতবারের চেয়ে ২০% ভিজিটার বেশী এসেছে এবং ৪৯০ কোটি টাকার ব্যবসা চুক্তি সম্পাদিত হয়েছে। তারা বলেন, গতবারের কিছু অভিযোগ আমরা পেয়েছি ক্রেতাদের কাছ থেকে। খুব শীঘ্রই এর সমাধান করবো।

রিহ্যাবের জেনারল সেক্রেটারি ইঞ্জিনিয়ার আনিসুজ্জামান ভূইয়া রানা বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে গণপূর্ত প্রতি মন্ত্রীর বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। আসলে তিনি ওই অনুষ্ঠানে প্রবাসীদের সম্পর্কে এমন কোন মন্তব্য করেননি যাতে তারা ক্ষুব্ধ হতে পারেন। উল্লেখ্য,গণপূর্ত প্রতি মন্ত্রী এডভোকেট আবদুল মান্নান খান এমপি উদ্বোধনী অনুষ্ঠানে বলেছিলেন, যে সব প্রবাসীরা আবাসন ক্রয় করে প্রতারিত হন তারা আয়ের উৎসের পূর্ণাঙ্গ বিবরণ দিতে পারবেন না বলেই প্রতারক কোম্পানী গুলোর বিরুদ্ধে মামলা করেন না।

সমাপনী অনুষ্ঠানে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মনিরুল ইসলাম বলেন,তার ভাইয়ের ছেলেও ঢাকার একটি আবাসন কোম্পানী থেকে প্লট কিনে ১৫ বছরেও বুঝে পাননি।

অনুষ্ঠানে এয়ার্ডও প্রদান করা হয়। আলোচনা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে দর্শক শ্রোতাদের মন জয় করেন। স্বনামধন্য শিল্পীরা বিভিন্ন গান ও নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদেরকে মাতিয়ে রাখেন। গভীর রাত পর্যন্ত বিপুল সংখ্যক দর্শক শ্রোতা মন্ত্রমুগ্ধের মতো অনুষ্ঠান উপভোগ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV