Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে উৎসব মুখর পরিবেশে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

অনলাইন ডেস্ক পঠিত: 188 বার

প্রকাশিত: June 23, 2019 | 8:31 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত পরিবেশে কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে তিতাস পার্টি হলে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘গৌরবের অভিযাত্রায় ৭০ বছর’ শিরোনামে বর্ণাঢ্য এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া।এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে কাদের মিয়া বলেন, “বঙ্গবন্ধু, আওয়ামী লীগ আর বাংলাদেশ’ ইতিহাসে এই ৩টি নাম অমলিন, অবিনশ্বর এবং একই সূত্রে গাঁথা। আওয়ামী লীগ মানেই দেশের স্বাধীনতা, স্বাধীন মানচিত্র, স্বাধীন পতাকা। তেমনি খেটে খাওয়া বাঙালির মুখে হাসি ফুটানোর নামও হচ্ছে আওয়ামী লীগ।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের অপর নাম হচ্ছে উন্নয়ন আর সমৃদ্ধি। তেমনি ইতিহাস, ঐতিহ্য, সাফল্য আর অর্জনের নামও বাংলাদেশ আওয়ামী লীগ। এমন একটি সংগঠনের ক্ষুদ্র একজন কর্মী হতে পেরে সুদূর এই প্রবাসেও আমাদের জীবন ধন্য।”

কাদের মিয়া বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তারই দেখানো পথে বাংলাদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার।

এ সময় অতিথি হিসেবে মঞ্চে উপবেশন ও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সেক্রেটারি মুক্তিযোদ্ধা রেজাউল বারি, নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা এম এ আওয়াল, ঢাকা উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন চঞ্চল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোর্শেদ খান বদরু এবং এম উদ্দিন আলমগীর, যুগ্ম সম্পাদক আস্রাব আলী খান লিটন, সাংগঠনিক সম্পাদক শিবলী সাদিক শিবলু, মাহফুজুল হক এবং সুমন মাহমুদ, সাংস্কৃাতক সম্পাদক লিটন চৌধুরী, ম্যানহাটান বরো আওয়ামী লীগের সাধাারণ সম্পাদক আবুল কাশেম, কুইন্স বরো আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা এ টি এম মাসুদ এবং এ টি এম রানা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা আলাউদ্দিন আহমেদ প্রমুখ।

বক্তারা শেখ হাসিনার নেতৃত্বে এই প্রবাসেও ঐক্যবদ্ধ থাকার সংকল্প ব্যক্ত করে বলেন, “যতদিন বাংলাদেশ নামক ভূখণ্ড বিরাজমান থাকবে, ততদিনই আওয়ামী লীগের ঝাণ্ডা উড়বে সমগ্র জনপদে।” এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV