নিউইয়র্কে একই দিনে চারজনকে খুনের অপরাধে ইউক্রেনীয় যুবক গ্রেফতার
বাংলা প্রেস(নিউইয়র্ক): নিউইয়র্কে একই দিনে চারজনকে খুনের অপরাধে পুলিশের হাতে গ্রেফতার হলেন ইউক্রেনীয় বংশোদ্ভূত এক যুবক। ম্যাকসিম গেলমান (২৩) নামের ওই যুবককে গত শনিবার টাইমস স্কয়ারের কাছে একটি ট্রেন থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গেলমানের ছুরিকাঘাতে খুন হন তাঁর সৎবাবা, সাবেক প্রেমিকাসহ চারজন। গেলমানকে গ্রেপ্তারের পর এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কের পুলিশ কমিশনার আর কেলি জানান, গত শুক্রবার স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে গেলমান পাঁচটি ছুরি নিয়ে হত্যার মিশন শুরু করেন। প্রথমে তিনি খুন করেন সৎবাবাকে। এরপর গাড়ি চালিয়ে চলে যান তাঁর সাবেক প্রেমিকার বাসায়। সেখানে তাঁকে না পেয়ে খুন করেন প্রেমিকার মাকে। বিকেল তাঁর প্রেমিকা বাসায় পৌঁছালে গেলমান তাঁকেও হত্যা করেন।এরপর গ্রেপ্তার এড়াতে হলিউড চলচ্চিত্রের মতো শুরু হয় তাঁর পলায়ন অভিযান। এ সময় গেলমানের বেপরোয়া গাড়ির চাপায় ৬২ বছরের এক ব্যক্তি নিহত হন। এরপর শুরু হয় গাড়ি বদল। চালককে ছুরিকাঘাত করে ছিনিয়ে নেন কয়েকটি গাড়ি। পরদিন শনিবার গেলমান ম্যানহাটন সাবওয়ে স্টেশনে একটি ট্রেনের বগিতে উঠে পড়েন। ট্রেনের এক যাত্রী পত্রিকায় ছবি দেখে পুলিশকে ঘটনাটি জানান। কিন্তু গেলমান পালিয়ে ওঠেন অন্য একটি ট্রেনের বগিতে। সেখানেই পুলিশের হাতে ধরা পড়েন তিনি।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes