নিউইয়র্কে একমাত্র বাংলাদেশী পরিচালিত টেবিল টেনিস ক্লাব শৈলীতে শুরু হচ্ছে টেবিল টেনিস লীগ
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের একমাত্র বাংলাদেশী পরিচালিত টেবিল টেনিস ক্লাব শৈলী সম্প্রতি যুক্তরাষ্টের জাতীয় টেবিল টেনিস পরিচালনাকারী সংস্থা ইউএসএটিটি থেকে লীগ আয়োজনের অনুমতি পেয়েছে। শুধুমাত্র ইউএসএটিটি তালিকাভুক্ত খেলোয়াড়রা এই লীগে অংশ নিতে পারবেন। ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোকাররম আহমেদ জানান, জুন মাস থেকে শুরু হওয়া এই লীগের ম্যাচগুলো করোনা সুরক্ষা বিধি এবং প্রোটোকল অনুসারে পরিচালিত হবে। ইমতিয়াজ চৌধুরী ও ড্যানিয়েল লিম তাঁর সাথে লীগের কার্যক্রম পরিচালনা করবেন। বর্তমানে এই ক্লাবে ষাটের বেশি সদস্য রয়েছেন এবং তাদের বেশিরভাগই বাংলাদেশী-আমেরিকান। এছাড়াও ক্লাবটি বাচ্চাদের জন্য একটি কোচিং প্রোগ্রাম পরিচালনা করছে। মোকাররম আহমেদ বাংলাদেশী-আমেরিকান টেবিল টেনিস প্রেমীদের ক্লাবে যোগদান করার আহবান জানিয়েছেন।
সর্বশেষ সংবাদ
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর