Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘একাত্তরের কন্ঠযোদ্ধা’ সিডির মোড়ক উম্মােচন : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে মুক্তিযােদ্ধের ১২ নম্বর সেক্টর ঘোষণার দাবী

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: October 24, 2016 | 1:10 AM

নিউইয়র্ক : বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে চার কন্ঠযোদ্ধাকে নিয়ে বাংলাদেশ এবং বিশ্বে প্রথম এক প্লাটফর্মে অনুষ্ঠিত সঙ্গীতানুষ্ঠান ‘একাত্তরের কন্ঠযোদ্ধা’ সিডির মোড়ক উম্মোচন হয়েছে। নিউইয়র্কের স্থানীয় সময় শনিবার রাতে জ্যাকসন হাইটসের পিএস ৬৯ এ উদীচীর বাংলাদেশ সম্মেলন মঞ্চে সিডিটির মোড়ক উম্মোচন করেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্র শিল্পী সমিতির সভাপতি কামাল লোহানী। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন একাত্তরের কন্ঠযোদ্ধা অনুষ্ঠানের আয়োজক নিউইয়র্কের বাংলাদেশী সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক আনোয়ার হোসেন, একাত্তরের কন্ঠযোদ্ধা শহীদ হাসান, একুশে পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেন, আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ও রাজনৈতিক বিশ্লেষক নাজমুল আহসান, একাত্তরের কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়ের কন্যা চন্দ্রা রায়, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, উদীচীর যক্তরাষ্ট্রের সহসভাপতি সুব্রত বিশ্বাস ও সাধারণ সম্পাদক জীবন বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন শামসুন নাহার নিম্মি।

২০১৫ সালের ১৩ ডিসেম্বর নিউইয়র্কের কুইন্স প্যালেসে একাত্তরের কন্ঠযোদ্ধা অনুষ্ঠানের অায়োজন করা হয়। সেই অনুষ্ঠানের ধারনকৃত ভিডিও নিয়ে এ সিডি। সঙ্গীতানুষ্ঠানের চার কন্ঠযোদ্ধারা হলেন রথীন্দ্র নাথ রায়, শহীদ হাসান, কাদেরী কিবরিয়া ও মঞ্জুর আহমেদ। অনুষ্ঠানে কামাল লোহানী বলেন, যে চারজন কন্ঠযোদ্ধাকে নিয়ে এ উদোগ তা প্রশংসার দাবী রাখে। এ চারকন্ঠযোদ্ধা আমাদের অহঙ্কার।
অনুষ্ঠানে বক্তারা একাত্তরের কন্ঠযোদ্ধাদের নিয়ৈ সঙ্গীতানুষ্ঠান আয়োজন করে বাংলাদেশের ইতিহাসে আরো একটি ইতিহাসের অংশ হওয়ায় আয়োজক আনোয়ার হােসেনকে ধন্যবাদ জানান।
আনোয়ার হােসেন অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে মুক্তিযােদ্ধের ১২ নম্বর সেক্টর ঘোষণা এবং দলগতভাবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের স্বাধীনতা পুরুস্কার দেয়ার জন্য সরকারে প্রতি দাবী জানান।মুক্তিবার্তাটুয়েন্টিফোরডটকম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV