নিউইয়র্কে একুশে চেতনা পরিষদ, যুক্তরাষ্ট্র’র সেমিনার “বাংলায় বলুন, বাংলায় লিখুন”
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ২১ ফেব্রুয়ারি অমর শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে চেতনা পরিষদ, যুক্তরাষ্ট্র “বাংলায় বলুন, বাংলায় লিখুন” শীর্ষক সেমিনার করেছে। ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় এশিয়া ড্রাইভিং স্কুল হলে হৃদয়ে বাংলাদেশ’র সার্বিক সহযোগিতায় গত ২৯ ফেব্রুয়ারি আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এটি ছিল একুশে চেতনা পরিষদ, যুক্তরাষ্ট্র’র ৫ম সেমিনার। মুক্তিযোদ্ধা, কবি, সাহিত্যিক, সাংবাদিক, ব্যবসায়ী, সংস্কৃতিকর্মী, সমাজকর্মী, রাজনীতিবিদ সহ বহু প্রবাসী বাংলাদেশী এ সেমিনারে অংশ নেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সেমিনারে একুশের রক্তপথ ধরে বাঙালির স্বাধীনতা শীর্ষক আলোচনায় প্যানেল আলোচক ছিলেন লেখক-সাংবাদিক ফজলুর রহমান। বাঙালি জাতিয়তাবাদের উন্মেষ’ ৫২ থেকে ৭১ শীর্ষক আলোচনায় প্যানেল আলোচক ছিলেন সাংবাদিক-প্রাবন্ধিক হাসান ফেরদৌস। পাকিস্তান রাষ্ট্রগঠন পক্রিয়ায় ত্রুটি ও ভাষা-আন্দোলন শীর্ষক আলোচনায় প্যানেল আলোচক ছিলেন শিক্ষবিদ, লেখক, গবেষক ড. আবেদিন কাদের। ভাষা-আন্দোলনে সংগ্রামী নারী ও প্রসঙ্গ শীর্ষক আলোচনায় প্যানেল আলোচক ছিলেন লেখক-গল্পকার নাসরিন চৌধুরী। ভাষা-আন্দোলন ; ইতিহাস ও অনুষঙ্গ শীর্ষক আলোচনায় প্যানেল আলোচক ছিলেন শিল্পী, লেখক, গবেষক ওবায়েদুল্লাহ মামুন।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন রাজনীতিক আব্দুর রহিম বাদশা। ধন্যবাদ জ্ঞাপন করেন হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকন।
একুশের কবিতা আবৃত্তি করেন ক্লারা রোজারীও, আনোয়ারুল লাভলু, জুলি রহমান ও মাকসুদা আহমেদ।
সেমিনার সঞ্চালনায় ছিলেন হৃদয়ে বাংলাদেশ’র সাধারণ সম্পাদক পল্লব সরকার।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests