নিউইয়র্কে এক্সিট রিয়েলটির সিনিয়র লোন অফিসার জান ফাহিমের হলিডে পার্টি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের অন্যতম রিয়েল এষ্টেট মর্টগেজ প্রতিষ্ঠান এক্সিট রিয়েলটির সিনিয়র লোন অফিসার ও মর্টগেজ বিশেষজ্ঞ মোহাম্মদ জান ফাহিম সাংবাদিকদের সম্মানে এক হলিডে পার্টির আয়োজন করেন। জ্যামাইকার পারসন্স বুলেভার্ডের হালাল ডাইনার্সে গত ১৫ ডিসেম্বর রোববার রাতে এ পার্টির আয়োজন করা হয়।
পার্টিতে নিউইয়র্ক -বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা: ওয়াজেদ এ খান, সাপ্তাহিক বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, সাপ্তাহিক দেশবাংলা সম্পাদক ডা: চৌধুরী সারওয়ারুল হাসান, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক ঠিকানার ম্যানেজিং এডিটর নাশরাত আর্শিয়ানা চৌধুরী, বর্তমান বাংলা সম্পাদক বেলাল আহমেদ, কমিউনিটি নেতা ফখরুল ইসলাম দেলোয়ার, কমার্শিয়াল রিয়েল এষ্টেট লেন্ডিং প্রতিষ্ঠান এইচএবি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার ইসমাইল আহমেদ, রিয়েল এষ্টেট ব্যবসায়ী আজহার হক, রিয়েলটর ও কমিউনিটি এক্টিভিষ্ট সাইফুল ইসলাম যোগ দেন। অনুষ্ঠানে মোহাম্মদ জান ফাহিমের স্ত্রী মাহমুদা ইমু এবং বেশ ক’জন সম্পাদকের স্ত্রীরাও অংশ নেন।
মোহাম্মদ জান ফাহিম বলেন, পেশাগত কারণে সাংবাদিকদের সঙ্গে নিয়মিত দেখা সাক্ষাত হলেও সবাইকে নিয়ে এক সাথে বসার সুযোগ হয় না। একসাথে সকলের সাথে মতবিনিময় করার সুযোগ পেলে আমাদের সবার মধ্যে হৃদ্যতা সৃষ্টি হয়, আমরা একে অন্যকে ভালোভাবে বুঝতে পারি।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK