নিউইয়র্কে এটর্নি মঈন চৌধুরীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ধর্মীয় উৎসাহ আমেজে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশী বংশোদ্ভুত মুলধারার রাজনীতিক, কমিউনিটি লিডার ও ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরীর ইফতার ও দোয়া মাহফিল। গত ৭ জুন বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও দোয়া


মোনাজাত পরিচালনা করেন ইউনাইটেড ইমাম অ্যান্ড উলামা কাউন্সিল ইউএসএ’র সহ সাধারণ সম্পাদক মুফতী মুহাম্মদ ইসমাঈল। দোওয়া-মোনাজাতে এটর্নি মঈন চৌধুরীর প্রয়াত পিতা আলহাজ্ব আবদুল মতিন চৌধুরীর আত্মার মাগফেরাত সহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
এটর্নি মঈন চৌধুরী অতিথিদের স্বাগত জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। সাংবাদিকসহ বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ ইফতার মাহফিলে অংশ নেন।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity