নিউইয়র্কে এনআরবি তারকা এওয়ার্ড’র বর্ণাঢ্য লাইভ কনসার্ট ২২ শে ডিসেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রবাসে প্রতিভা স্বীকৃতির সর্বাধিক জনপ্রিয় অনুষ্ঠান শিফট নিবেদিত এবং শো-টাইম মিউজিক আয়োজিত এনআরবি তারকা এওয়ার্ড ২০১৭ এর বর্ণাঢ্য লাইভ কনসার্ট অনুষ্ঠান আগামী ২২ শে ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায় উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্টিত হবে।
জমকাল এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আসছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী এস আই টুটুল, দিনাত মুন্নী, সেফালী সারগাম, মিতুয়া হেমা এবং মডেল ও অভিনেত্রী তমা মির্জা, পিয়া বিপাশা ও জলি প্রমুখ। প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মধ্যে অংশগ্রহণ করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রানু নেওয়াজ, চন্দ্রিকা দে সহ আরো অনেকে। এছাড়াও রয়েছে মাজেদ ডিজাইর এর আকষর্নীয় ফ্যাশন শো।
অনুষ্ঠানে প্রবেশমূল্য রয়েছে। ২০ ডলার, ৩৫ ডলার এবং ভিআইপি তিন ধরনের টিকেটের ব্যবস্থা। আসন সংখ্যা সীমিত হওয়ায় টিকেট ফুরিয়ে যাবার পূর্বেই দর্শকশ্রোতাদের এবং আগ্রহীদের টিকেট সংগ্রহ করতে হবে। এবছর অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে শিফট। পাওয়ার্ড বাই উৎসব কোরিয়ার এবং গ্রান্ড স্পন্সর পিপল্স এন্ড টেক, ডায়মন্ড স্পন্সর বিসমিল্লাহ্ প্লোল্ট্রি, গোল্ড স্পন্সর এনওয়াই ইন্সুরেন্স। এসএমপি’র কর্ণধার আলমগীর খান আলম প্রবাসী সকলকে অনুষ্ঠান উপভোগের আমন্ত্রন জানিয়েছেন। বিস্তারিত তথ্যের জন্য ৬৪৬-৫৪৬-৬০৩৮ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার