Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে এনজিএফএফ স্কুল এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার আনন্দ-উৎসবমুখর বনভোজন

অনলাইন ডেস্ক পঠিত: 57 বার

প্রকাশিত: August 29, 2016 | 9:15 AM

ইউএসএ নিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন এনজিএফএফ স্কুল এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার ইনক্’র বার্ষিক বনভোজন। গত ২৮ আগস্ট রোববার এ বনভোজনে যুক্তরাষ্ট্রে বসবাসরত এনজিএফএফ স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও তাদের আত্মীয় স্বজনরা দিনভর ব্রঙ্কসের ২০০ টিফফানী স্ট্রিটের বেরেট্রো পয়েন্ট পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানান আনন্দ উপভোগ করেন। মেতে ওঠেন বর্ণাঢ্য আয়োজনে। এনজিএফএফ স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলন মেলায় পরিনত হয় এ বনভোজন।NGFF_School_Alumni_Association_1
এনজিএফএফ স্কুল এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার ইনক্’র সভাপতি ইয়াহিয়া বখত চৌধুরী সুইটসের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার টিআর চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন এনজিএফএফ স্কুলের প্রাক্তন শিক্ষক লুৎফর রহমান, অধ্যাপক আনোয়ার হোসেন ও তাজুল ইসলাম।NGFF_School_Alumni_Association_5
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডা. শাহানারা আলী, সংগঠনের উপদেষ্টা ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, উপদেষ্টা জাহানারা বেগম লক্ষী, কবির খান, জুবের খান, সহ সভাপতি সাইফুর রহমান ও সফিউল ইসলাম বাবলু, কমিউনিটি এক্টিভিস্ট জুনেদ চৌধুরী, কোষাধ্যক্ষ মো. নূর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান আনিছ, ফেরদৌসী বেগম বিউটি, জহুরা চৌধুরী সাবিন, ফাহমিদা হাবিব লবি, সদস্য নাজমুল হুদা, মুহিম, সিরাজ, খায়ের চৌধুরী, মিলি, লিলি, সাজু, লিপু, নিপু, সুভন, কুটি, সোহেল, মনি, সানজিদা, শহীদুজ্জামান জামান, সাজেদ আকবর, নিলুফার, ডাবলু, তপু, নেলি, শওকত, বাবলু, নীলু, পাশা, মৌরী, হুসনা প্রমুখ।
NGFF_School_Alumni_Association_2
বনভোজনে বিভিন্ন বয়সী ছেলে-মেয়েদের জন্য আয়োজন করা হয় খেলাধূলার। মহিলাদের জন্যও বিশেষ আয়োজন ছিল। সবশেষে আয়োজন করা হয় বনভোজনের অন্যতম আকর্ষণ র‌্যাফেল ড্র। এতে পুরষ্কার হিসাবে ছিল বিভিন্ন মূল্যবান সামগ্রী। শেষে খেলাধুলায় অংশগ্রহনকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।NGFF_School_Alumni_Association_4
র‌্যাফেল ড্রর প্রথম পুরস্কারের স্পন্সর ছিলেন নিউজার্সীর প্যাটারসনের কাউন্সিলম্যান শাহীন খালিক, দ্বিতীয় পুরস্কারটির স্পন্সর ছিল আল আকসা গ্রোসারী এন্ড হালাল মিটস এবং অন্যান্য পুরস্কার সংগঠনের পক্ষ থেকে প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য জুবায়ের আহমদের চাচী আনোয়ারা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার আত্মার মাগফেরাত কামনা করা হয়। উল্লেখ্য, আনোয়ারা খাতুন গত ২৩ আগস্ট মঙ্গলবার ব্রঙ্কসের একটি রিহ্যাব সেন্টারে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে …রাজেউন)। লন্ডন প্রবাসী জুবায়ের আহমদ, মরহুমার ছেলে আবদুল আহাদ এবং আবুল কালামও বনভোজনে অংশ নেন।NGFF_School_Alumni_Association_6
অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তা ও অতিথিরা বক্তব্য রাখেন। আয়োজকদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বলা হয়, সকলের ঐকান্তিক প্রচেষ্টার ফসল আজকের এই সুন্দর অনুষ্ঠান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV