নিউইয়র্কে এনজিও কনসুলষ্টেন ডে উদযাপন
হাকিকুল ইসলাম খোকন, বাপ্স নিউজ ও প্রবাসী নিউজঃ এনজিও-সিএসডব্লউ নিউইয়র্কের উদ্যোগে এনজিও কনসুলষ্টেশন ডে উদযাপিত হয়েছে গত ২১ ফেব্রুয়ারী সোমবার ১২০ ওয়েষ্ট ১৪ ষ্টীট ম্যানহাটন নিউইয়র্ক সিটির দ্যা মেনভেশন আর্মি অডিটরিয়ামে। দিনব্যাপি এই সম্মেলনে জাতি সংঘের অন্তর্ভূক্ত বিশ্বের বিভিন্ন দেশের এনজিও প্রতিনিধিরা অংশগ্রহন করেন। সকাল সাড়ে ৮টায় রেজিষ্টেন ও প্রাত:রাশ। স্বাগত বক্তব্য রাখেন এনজিও কো-চেয়ার বেথ এডামসন। এনজিও সিএসডব্লউ নিউইয়র্কের চেয়ার ড. বিবিয়ান পেনডার প্রধান বক্তার পরিচিতিমূলক বক্তব্য তুলে ধরেন।

সকাল ১০ টায় মূল বক্তা জাতি সংঘের আন্ডার সেক্রেটারী জেনারেল চিলির সাবেক প্রেসিডেন্ট মিশাইল বেছলেট বক্তব্য রাখেন। সম্মেলনের অতিথি বক্তা ছিলেন ব্রাক বাংলাদেশের এসোসিয়েট ডাইরেক্টর ড. কাউসার আফসানা। তিনি মোবাইল টেকনোলজীস হেলপিং পোর আরবান রুরাল উম্যান বিষয়ে তার বক্তব্য তুলে ধরেন। এ সময় উপস্থিত সকলে তাকে হাততালি দিয়ে ড. আফসানাকে অভিনন্দন জানান। এডোকেশন, সাইন্স এবং টেকনোলজী বিষয়ের উপর এনজিও কো-চেয়ার মেভিক কেবারা বালাজার সঞ্চালনে অনুষ্ঠিত প্যানেল আলোচক ছিলেন মেডিক্যাল উইম্যানস ইন্টারন্যাশনাল এসোসিয়েশন নাইজেরিয়ার ড. ইলানর নাইডিনবি, নাসা ইউএসএ বিজ্ঞানী সেলি ক্যাংরাইট টাসিয়ন ইসরাইল এর প্রফেসার মেরিয়াম ইরিজ এবং ইউ অব সাউথ প্যাসিফিক ফিজি এর আকানিসি কিডরায়াত টাবুলুউ।

রুটগার ইউনির্ভাসিটির প্রফেসার চারলট বোছ এর সঞ্চালনে অনুষ্ঠিত “ইউএন উইম্যান” বিষয়ের উপর আলোকপাত করেন জাতি সংঘের এনজিও কমিটির চেয়ারপারসন এবং বাহাই ইন্টারন্যাশনাল কম্যুনিটি টু দি ইউএন এর বানি ডুগাল এবং ডব্লুউ ই ডি’র রেশাই হারিস। “প্রজেক্ট গার্ল পারফমেন্স কালেকটিভ” বিষয়ে কংগোতে শিশু কন্যাদের নির্যাতন এর বাস্তব চিত্র তুলে একটি ড্রামা পরিবেশিত হয়।মধ্যাহ্ন ভোজের বিরতির পর উপস্থিত সহশ্রাধিক প্রতিনিধিদে ৬টি গ্রুপে ভাগ করে সম্মেলনের বিষয় এর উপর আলোকপাত করে তাদের মতামতের উপর প্রতিনিধির বক্তব্য রাখেন। সম্মেলনে সেলভিশন আর্মির একটি প্রতিনিধি দল উপস্থিত প্রতিনিধিদের গার্ড অব অনার জানিয়ে সম্মান জানান। সম্মেলনের পক্ষথেকে ভলানটিয়ারদের প্রতি ধন্যবাদ জানান সিএসডব্লুউ-৫৫, এনজিও কনসুলাষ্টেশন ডে অনুষ্ঠানকে সফলতার জন্য। লিহাই ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই অনুষ্ঠানের ভলানটিয়ার হিসেবে কাজ করেছে।এই সম্মেলনে জাতি সংঘের অন্তর্ভূক্ত এনজিও আরব-ইসরায়েলীর আন্তর্জাতিক সমন্বয় কমিটির প্রতিনিধি বাপ্স নিউজ এডিটর হাকিকুল ইসলাম খোকন আমন্ত্রিত হিসেবে অংশগ্রহন করেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes