নিউইয়র্কে এন্ড্রু কিশোরের চিকিৎসা তহবিল সংগ্রহ কনসার্ট
সনজীবন কুমার : এন্ড্রু কিশোর ‘ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা/ উড়ছে পাখি পথ অচেনা/ নীড়েরই ঠিকানা পাবে কিনা/ পাখি তা নিজেই জানে না’ ‘হায়রে মানুষ রঙ্গীন ফানুস’,‘ভালো আছি ভালো থেকো’এমন অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী ক্যানসারে আক্রান্ত এন্ড্রু কিশোরের চিকিৎসার তহবিল সংগ্রহর জন্য নিউইয়র্কে কনসার্টের আায়োজন করা হয়েছে। গত ২০ ডিসেম্বর উডসাইডের কুইন্স প্যালেসে প্রায় ৪০জন শিল্পী ‘মানুষ মানুষের জন্য’ শীর্ষক এ কনসার্ট অংশ গ্রহন করেন।

শোটাইম মিউজিকের ব্যবস্থাপনায় আয়োজিত এ কনসার্টে সহযোগিতা করছেন জ্যাকসন হাইটস এলাকাবাসী।সকনর্সাট থেকে প্রাপ্ত অর্থ এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য তার পরিবারের হাতে তুলে দেয়া হবে।
শোটাইম মিউজিকের আলমগীর খান আলম তার স্বাগত ভাষনে বলেন, এন্ড্রু কিশোর বাংলাদেশের সম্পদ,তিনি চিকিৎসার অভাবে মৃত্যু বরণ করলে আমাদের শিল্পী সমাজকে এর দায় বহন করতে হবে।

৭১-এর ক›ঠযোদ্ধা শহীদ হাসান আমাদের এই আয়োজন যেমন এন্ড্রু কিশোরকে সাহস যোগাবে, তেমনি মানুষের পাশে দাড়ানোর জন্য অন্যরাও অনুপ্রেরণা পাবে।
স্থানীয় শিল্পীদের পাশাপাশি কনসার্টে অংশ নেন দেশের তারকা শিল্পীরাও। উল্লেখযোগ্য শিল্পীদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন বেবী নাজনীন, ক্লোজআপ শিল্পী রুমী, তনিমা হাদী, শাহ মাহবুব, কৃষ্ণা তিথি, তুহিন আজাদ, চন্দ্রা রায়, আমানত হোসেন, মনিকা দাশ, শাহরীন সুলতানা, মিলন কুমার, লেমন চৌধুরী, কামরুজ্জামান বকুল, রানো নেওয়াজ, রোকশানা মির্জা, বিন বর্মণ প্রমূখ।
আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এন্ড্রু কিশোর বর্তমানে দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests