নিউইয়র্কে এসএসসি-৯৮, এইচএসসি-২০০০ ব্যাচের মিলনমেলা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির জ্যামাইকায় অনুষ্ঠিত হল এস.এস.সি-৯৮, এইচ.এস.সি-২০০০ ব্যাচের এক মিলনমেলা। গত সোমবার ইকরা পার্টি হলে এ আয়োজন করা হয়।
বাংলাদেশের একটি ফেসবুক গ্রুপ প্রথম এই আয়োজন করে ঢাকায়। তারই পথ ধরে ৯৮-২০০০ ইউএসএ চ্যাপ্টারের উদ্যোগে নিউইয়র্কে হল এ মিলনমেলা। এতে বিপুল উৎসাহ আর উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেন সমগ্র বাংলাদেশ থেকে এস.এস.সি- ১৯৯৮ এবং এইচ. এস. সি. ২০০০ সালে উত্তীর্ণ নিউইয়র্ক এবং অন্যান্য স্টেটে বসবাসরত বাংলাদেশিরা।
শুরুতেই গান পরিবেশন করে ইয়ামানা (৯৮-০০ বন্ধু বেহতেরিনের মেয়ে) এবং নৃত্য পরিবেশন করে মানহা (৯৮-০০ বন্ধু আহনাফের মেয়ে)। সাবলীল উপস্থাপনায় সবাইকে মাতিয়ে রাখেন রুবিয়া, বেহতেরিন এবং মনিকা। এছাড়াও অনুষ্ঠানে গান পরিবেশন করেন শারমিন, দিয়া, মুহিন, গাজী, জোহান, হেলাল এবং ইতু আর কবিতা আবৃত্তি করেন দিদার।অনুষ্ঠানের সফলতায় কাজ করেন মিঠু, আতিক, মিনহাজ, রুবিয়া, বেহতেরিন, কাজল, জিকো। অন্যদিকে মুহিন, দিয়া, গাজী, শারমিন, জোহান, হেলাল, ইতু, মিঠুও সাংগঠনিক দক্ষতা দিয়ে অনুষ্ঠান মাতিয়ে রেখেছিলেন। এনআরবি নিউজ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests