নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির ইফতার মাহফিল (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মুলধারার রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজসেবক ও বিশিষ্টজনদের উপস্থিতিতে নিউইয়র্কের অন্যতম কমিউনিটি সংগঠন এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১০ এপ্রিল রোববার ইফতার ও দোয়া মাহফিলে সিটির বিভিন্ন এলাকা থেকে বিপুল মানুষের জনসমাগম ছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেস ওমেন ক্যারোলাইন মেলনি।
বিশেষ অতিথি হিসেবে স্টেট অ্যাসেম্বলি মেন জহরান মামদানি, রেইবনউড ট্যানেনট এসোসিয়েশন প্রেসিডেন্ট কেরল ওয়েলকিন, ১১৪ প্রিসিংকটের কমিউনিটি এফেয়ার অফিসার টুবার, চাকন, ডিস্ট্রিক্ট ২৬ কাউন্সিল অফিসের পারাহ সালাম, জালালাবাদ এসোসিয়েশনের প্রথম নির্বাচিত সভাপতি আব্দুল বাছিত, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সেক্রেটারি মিসবা মজিদ, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সভাপতি তজমুল হোসেন ও ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম, সাবেক সেক্রেটারি সৈয়দ মামুন, সাবেক ছাত্রনেতা শাহাবুদ্দিন, নিউইয়রক বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ও টাইম টিভির সিইও আবু তাহের, জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি জসেফ চৌধুরী, গোলাপগঞ্জ সমিতির উপদেষ্টা বেলাল উদ্দীন, কুলাউড়া সমিতির সাবেক সভাপতি শাহেদ দেলোয়ার চৌধুরী ও সাবেক কোষাধ্যক্ষ জামাল উদ্দিন লিটন, জাসদ নেতা নুরে আলম জিকু, আবু হামিদ (আবু), এসেমবলী ম্যান ডিস্ট্রিক্ট ৩৬ ক্যাম্পেইন ম্যানেজার জুবায়ের মার্চেন্ট, কুইন্স টুগেদার সিইও জনাথান ফার্গাস, এসএম প্রিনটিং এর সত্বাধিকারী মুনিরুজজামান, ফজলু মিয়া প্রমুখ। উপস্থিত ছিলেন আল-আমিন জামে মসজিদ কমিটির সভাপতি জয়নাল আবদীন, শাফায়াত খান, সাদেক জসীম আহমেদ, আব্দুস সালাম আজম, আমিন হোসেন, আব্দুল হান্নান, আনসার চৌধুরী, আমির আলী, মনির উদ্দীন, আব্দুর রহিম তাজুদ, হোসেন, হাফিজ ইশরাক আহমেদ, মাওলানা নেসার আহমেদ, মৌলভীবাজার ডিষট্রিকট সোসাইটির সদস্য চৌধুরী মোমিত তানিম। দোয়া পরিচালনা করেন মাওলানা লুৎফুর রহমান চৌধুরী।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের