নিউইয়র্কে এস্টোরিয়ায় সিটি অটো রিপেয়ার অ্যান্ড কোল্যিশন’র যাত্রা শুরু (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/904219893456060
ইউএসএনিউজঅনলাইন.কম :নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত এস্টোরিয়ার লংআইল্যান্ড সিটির ৪৩-৩১ ৩৬ স্ট্রিট এলাকায় সিটি অটো রিপেয়ার অ্যান্ড কোল্যিশন’র যাত্রা শুরু হয়েছে। গত ২১ মে রোববার রাতে নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী ও কার স্পেশালিস্ট মো. আলমগীর হোসেন এবং তারিক আজিজের মালিকানাধীন সিটির অন্যতম বৃহত এ অটো রিপেয়ার কারখানাটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে মাত্র ১৮.৯৯ ডলারে ওয়েল চেঞ্জ সহ সব ধরণের কার সার্ভিস এ ১০% ছাড় দেয়া হচ্ছে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

প্রতিষ্ঠানটির গ্র্যান্ড ওপেনিংয়ের বর্ণাঢ্য আয়োজনে শুভ কামনা জানাতে উপস্থিত হন নিউইয়র্কের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। সিটি অটো রিপেয়ার অ্যান্ড কোল্যিশন’র অন্যতম কর্ণধার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দীনের পরিচালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে নিউইয়র্ক সিটির কুইন্স ডিস্ট্রিক্ট ২৬ থেকে কাউন্সিল মেম্বার প্রার্থী বদরুন খান, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টিবোর্ড মেম্বার আবদুল হাসিম হাসনু, বাংলাবাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. লালন আহমেদ, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু সাঈদ, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সভাপতি আবুল খায়ের আকন্দ, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি মোঃ কামাল উদ্দিন, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ’র সাধারণ সম্পাদক এনায়েত হোসেন জালাল, শ্রীমঙ্গল এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক মোস্তাক এলাহী, কমিউনিটি এক্টিভিস্ট শাহ বদরুজ্জামান রুহেল, মুক্তি উদ্দিন, আবুল বাসিত, খলিলুর রহমান, মুহাম্মদ রুবেল, শাহাদাত হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সিটি অটো রিপেয়ার অ্যান্ড কোল্যিশন’র অন্যতম কর্ণধার তারিক আজিজ। কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সিটি অটো রিপেয়ার অ্যান্ড কোল্যিশন’র অন্যতম কর্ণধার মো. আলমগীর হোসেন বলেন, এটি সিটির মধ্যে সবচেয়ে বড় অটো রিপেয়ার কারখানা। প্রবাসী বাংলাদেশীদের উন্নতমানের সেবা প্রদানের লক্ষে সিটির অন্যতম বৃহত অটো রিপেয়ার কারখানা গড়ে তুলতে পেরে মহান আল্লার নিকট শুকরিয়া আদায় করছি। তিনি বলেন, তারা ডোমেস্টিক, ফরেন অ্যান্ড হাইব্রিড কার স্পেশালিস্ট। দীর্ঘ দিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভিন্ন ধারায় প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। মো. আলমগীর হোসেন জানান, তারা সব ধরণের দেশীয় এবং আমদানীকৃত গাড়ী, ছোট ট্রাক এবং ভ্যান রিপেয়ার করেন। সব ধরণের কার সার্ভিসিং এবং বডিশপের ব্যবস্থা রয়েছে এখানে। তাদের সেবার মধ্যে রয়েছে জেনারেল রিপেয়ার. ব্রেকস, টিউন আপ, ইলেকট্রিক্যাল, ফ্রন্ট ইন্ড রিপেয়ার. এয়ার কন্ডিশনিং, ক্লাটসেস, টায়ার সেলস অ্যান্ড রিপেয়ার. ওয়েল চেঞ্জ, এনওয়াইসি ইন্সপেকশান, এলিগনমেন্ট, রেডিওটর ফ্লাশ ইত্যাদি।

তিনি বলেন, শুধু ব্যবসায়িক উদ্দেশ্যেই নয়, সেবার মানসিকতা নিয়েই কাজ করছেন তারা। কমিউনিটিকে সুলভ মূল্যে উন্নত সেবার সেবা দেয়াই তাদের লক্ষ বলে জানান। তিনি জানান, গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে সব ধরণের কার সার্ভিস এ ১০% ছাড় দেয়া ছাড়াও ক্যাবিদের জন্য রয়েছে স্পেশাল ডিসকাউন্ট। যে কোন মডেলের ব্র্যান্ড নিউ গাড়ি সার্ভিসিংয়ে ডিলারের চাইতেও সহজলভ্য সেবা দিচ্ছেন তারা। গ্রাহকদের সুবিধার্থে সপ্তাহের ৭ দিনই ২৪ ঘন্টা খোলা থাকছে। ফ্রি ওয়াইফাই সহ নামাজেরও ব্যবস্থা রয়েছে।

বক্তরা বলেন, নিউইয়র্কে অটো রিপেয়ার ব্যবসায়ী হিসেবে কার স্পেশালিস্ট মো. আলমগীর হোসেন এবং তারিক আজিজ এ সেক্টরে ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছেন। বাঙালী অধ্যুষিত এস্টোরিয়ার প্রাণকেন্দ্র এধরণের আধুনিকমানের অটো রিপেয়ার শপ স্থাপন বাঙালীসহ অন্যান্য কমিউনিটির জন্য ভীষন খুশির খবর। এধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠায় হাতের নাগালেই সুলভ মূল্যে তারা সাড়তে পারবেন গাড়ীর প্রয়োজনীয় সকল কাজ। বক্তারা প্রবাসী বাংলাদেশীদের গাড়ীর সব ধরণের কাজ এই প্রতিষ্ঠান থেকে করানোর পাশাপাশি সার্বিক সহযোগিতার কথা বলেন। অনুষ্ঠানে প্রায় দু’শতাধিক প্রবাসী অংশ নেন।

সিটি অটো রিপেয়ার অ্যান্ড কোল্যিশন এর যে কোন বিষয়ে জানতে যোগাযোগ করার অনুরোধ জানান হয়েছে : ৪৩-৩১ ৩৬ স্ট্রিট, লং আইল্যান্ড সিটি, নিউইয়র্ক ১১১০১, ফোন: ৭১৮-৭৮৪-২৮৪৬, ৬৪৬-৩৮৭-২১২৪, ৯১৭-৩৪৮-৩৮৩৮।Email: [email protected]
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর