নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে স্কুল সাপ্লাই বিতরণ (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/591505188673951
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিভিন্ন স্কুলে অধ্যয়নরত বাংলাদেশীসহ প্রায় ৪’শ ছাত্র-ছাত্রীর মাঝে বিনামূল্যে স্কুল সাপ্লাই বিতরণ করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে এস্টোরিয়া আল আমিন মসজিদের সামনে ইকনার সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে এসব স্কুল সাপ্লাই ও ব্যাকপ্যাক বিতরণ করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দীনের পরিচালনায় এবং সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা দেওয়ান শাহেদ চৌধুরী, সহ সভাপতি কয়েস আহমেদ. কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার, সদস্য সামসুল ইসলাম, সোলেমান, কমিউনিটি এক্টিভিস্ট সালেহ চৌধুরী, শাহাবুদ্দিন, মোমিত চৌধুরী তানিম. আবু হামিদ, আল আমিন, হেলাল, জোহা, আহমেদ, নুরুল হক, জিন্না, মইনুল ইসলাম চৌধুরী, সিটি পুলিশ বিভাগের কমিউনিটি এম্বেসেডার ভ্যানেসা জনস, ইকনা রিলিফের আটিফ, ম্যানহাটান ডাউনটাউন বাংলাদেশ এসোসিয়েশনের বাবু চৌধুরী, ফারুক আহমেদ, সাইফুল আলম. কংগ্রেসওমেন কেরালাইন মেলেনির ফিল্ড ডাইরেক্টর জেমস, কাউন্সিলওম্যান টেফিনি কোবানোর ফিল্ড ডাইরেক্টর ওযেল আব্দুল্লাহ, জ্যাকব রিস ওরগেনাইজেশন জর্জ, ব্যবসায়ী এরিক প্রমুখ। এ সময় কমিউনিটি ও মুলধারার নেতৃবৃন্দ, সাংবাদিক সহ ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
স্কুল সাপ্লাই বিতরণকালে নতুন শিক্ষা বর্ষের ছাত্রী-ছাত্রীদের শুভকামনা সহ তাদের অভিভাবকদেরও শুভেচ্ছা জানান হয়।

এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন জানান, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি দীর্ঘদিন ধরে নানাভাবে কমিউনিটি সেবা দিয়ে আসছে। প্রবাসী বাংলাদেশী সহ নতুন প্রজন্মকে শিক্ষায় উৎসাহ দেয়ার লক্ষে নতুন শিক্ষা বর্ষ শুরু হবার আগেই প্রায় ৪’শ ছাত্রী-ছাত্রীর মাঝে বিনামূল্যে স্কুল সাপ্লাই বিতরণ করা হল। তিনি জানান, করোনা মহামারি শুরুর পর থেকেই এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে করোনা ক্ষতিগ্রস্ত বিপুল সংখ্যক পরিবারের মাঝে গ্রোসারি সামগ্রী বিতরণ করা হয়। তিনি এ সহায়তা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বক্তারা এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির কল্যাণমুখি কার্যক্রমের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, সংগঠনটি বাংলাদেশী কমিউনিটির সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রসঙ্গত: উল্লেখ্য যে, নিউইয়র্কে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে স্কুল শিক্ষা বর্ষের ক্লাস শুরু হবে। শিক্ষা বর্ষের শুরুর আগে ছাত্রী-ছাত্রীদের মাঝে অত্যাবশ্যকীয় ফ্রি স্কুল সাপ্লাই বিতরণের মাধ্যমে প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের পাশাপাশি অভিভাকদের অর্থ সাশ্রয়েরও সুযোগ করে দিল সংগঠনটি।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি