Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

উৎসবমুখর পরিবেশে নিউইয়র্কে ঐতিহ্যবাহী থ্যাংকসগিভিং ডে উদযাপিত, ভিন্ন আমেজের বাঙালী উৎসব

অনলাইন ডেস্ক পঠিত: 170 বার

প্রকাশিত: November 25, 2016 | 11:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে গত বৃহস্পতিবার উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী থ্যাংকসগিভিং ডে। অভিবাসনের দেশ আমেরিকায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে উৎসব আনন্দের মাধ্যমে উদযাপন করে থ্যাংকসগিভিং ডে। আমেরিকার এক সর্বজনীন সামাজিক সাংস্কৃতিক উৎসব এটি। বছরের অন্যতম ছুটির দিন হওয়ায় এদিন দূর দুরান্ত থেকে লোকজন ছুটে চলে নিকটজনের সান্নিধ্যে। টার্কিভোজ থ্যাংকসগিভিং ডে’র অন্যতম অনুসংগ। বেশ ঘটা করে মোরগ সদৃশ্য এ প্রাণীটি রান্না করা হয়। টার্কি থ্যাংকসগিভিং ডে’র খুবই জনপ্রিয় খাবার আমেরিকানদের কাছে। স্বজনদের সাথে নৈশভোজে টার্কি ভোজের মাধ্যমে দিবসটি পালন করা ঐতিহ্যের অংশ। নৈশভোজের আগে প্রার্থনা করা হয় রক্ষনশীল পরিবারগুলোতে।thanksgiving_4
থ্যাংকসগিভিং ডে’র পরদিন শুক্রবার ব্ল্যাক ফ্রাইডে। বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যের এদিন বিভিন্ন ব্যবসায়ি প্রতিষ্ঠান দেয় ব্ল্যাক ফ্রাইডে’র বিশেষ মূল্যছাড়। কেনা-কাটার উৎসবের দিন এটি। দিন-রাত দোকান পাটে চলে বিরাট মূল্যছাড়ের আয়োজন। প্রায় অর্ধেক মুল্যে জিনিস পত্র কেনা-কাটার জন্য হুমড়ি খেয়ে পড়ে লোকজন।

থ্যাংকসগিভিং ডে আর ব্ল্যাক ফ্রাইডে কে কেন্দ্র করে বাংলাদেশী কমিউনিটিতেও চলে নানা উৎসব আয়োজন। চলে কেনা-কাটার বিশেষ ধূম। ঘরে ঘরে তার্কির রোস্ট ছাড়াও আয়োজন করা হয় ভিন্ন স্বাদের খাবারের। নিউইয়র্কসহ পুরো যুক্তরাষ্ট্রে এটি যেন এখন বাঙালীদের উৎসবে পরিণত হয়েছে।
thanksgiving_3
এদিকে, থ্যাংকসগিভিং ডে উপলক্ষে নিউইয়র্কের অন্যতম সাহিত্য সংগঠন সাজুফতা সাহিত্য ক্লাব নিউইয়র্ক আয়োজন করে ভিন্ন আমেজের বাঙালী উৎসব। গত ২৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবাসের অন্যতম কবি জুলি রহমানের ব্রঙ্কসের বাসায় অনুষ্ঠিত হয় এ ব্যতিক্রমী উৎসব। আনন্দঘন উৎসবে যোগ দেন প্রবাসের সাহিত্য-সংস্কৃতি প্রেমিরা। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে এ উৎসব আয়োজন। অনুষ্ঠানে গান-কবিতা-সঙ্গীতের পাশাপাশি চলে টার্কিভোজসহ বাহারীসব খাবার দাবার।
সাজুফতা সাহিত্য ক্লাব নিউইয়র্ক এর সভাপতি কবি জুলি রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক ও টিভি উপস্থাপক সাখাওয়াত হোসেন সেলিম। অনুষ্ঠানে কবি জুলি রহমান ছাড়াও গান-কবিতা-সঙ্গীতে অংশ নেন সঙ্গীত শিল্পী তাহমিনা সহীদ, অধ্যাপক মো. ইলিয়াস হোসেন, আমেরিকা-বাংলাদেশ হিউম্যানেটেরিয়ান ওমেন’স এসোসিয়েশন’ (আভা)’র সভাপতি মেহের চৌধুরী, সঙ্গীত শিল্পী শামীম আরা আফিয়া, রৌশন হাসান, মো. ফজলুর রহমান, মমতাজ বেগম আলো, কামরুন্নাহার প্রমুখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে কবি জুলি রহমানের ছোট মেয়ে সাবিয়াহ রহমান তারিনও কবি জুলি রহমানের লেখা দু’টি কবিতা আবৃত্তি করে। শেষে সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
thanksgiving_2
উল্লেখ্য, নভেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার আমেরিকার থ্যাংকসগিভিং ডে উৎসব উদযাপিত হয়ে আসছে। দু’শ বছরেরও বেশী সময় থেকে এ থ্যাংকসগিভিং ডে পালিত হয়ে আসছে বলে জানা যায়। ১৬২১ সালে ধর্ম প্রচারকরা প্রথমবারের মত স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য থ্যাংকসগিভিং ডে’র সুচনা করেন। ১৭৮৯ সালে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মত রাষ্ট্রিয়ভাবে দিবসটি পালিত হয়। কংগ্রেসের সুপারিশ অনুযায়ী প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন থ্যাংকসগিভিং ডে কে রাষ্ট্রীয়ভাবে পালনের ঘোষনা প্রদান করেন। ১৮৬৩ সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের সময় দিবসটি জাতীয় ছুটির দিন হিসাবে স্বীকৃতি পায়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV