Thursday, 4 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ওজনপার্কের বায়তুন নূর মসজিদের উদ্বোধন

অনলাইন ডেস্ক পঠিত: 176 বার

প্রকাশিত: October 7, 2016 | 3:55 PM

নিউইয়র্ক : কুইন্সের ওজনপার্কে বায়তুন নূর মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের উদ্বোধন হয়েছে। গত ২ অক্টোবর মাগরিবের নামাজের মাধ্যমে মসজিদটির উদ্বোধন হয়। নামাজে ইমামতি করেন আন নূর কালচারাল সেন্টার জ্যাকসন হাইটস এর প্রিন্সিপাল মুফতি মুহাম্মাদ ইসমাইল নূরী।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনা নিউইয়র্ক জোনের প্রেসিডেন্ট আহমদ আবু উবায়দা। বি আই সির ইমাম মাওলানা ক্বারী জোনায়েদ আহমদ কন্ঠে পবিত্র কালামুল্লাহর তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু উদ্বোধনী অনুষ্ঠান মুহাম্মদ ইমদাদ উল্লাহ ও মাওলানা রশীদ আহমদের যৌথ উপস্থাপনায় হামদে বারীয়ে তা’য়ালা পেশ করেন সালাহ উদ্দীন মুহাম্মদ রাসেল।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ব্রুকলীন ইস্ট চ্যাপ্টারের সভাপতি আলমগীর হোসাইন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মসজিদের কনসট্রাকশন সম্পকির্ত ইনজার্চ আমিনুর রসুল জমশেদ।
প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষা ও চিন্তাবিদ, মুনার ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট আবু আহমদ নুরুজ্জামান। প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বি এম এম সি সির ইমাম ও খতীব মাওলানা দেলোয়ার হোসাইন। মেহমান হিসেবে বক্তব্য রাখেন মুনার ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এ বি এম ফয়জুল্লাহ, বায়তুশ শরফ মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের ইমাম ও খতীব মাওলানা জাকারিয়া মাহমুদ, জামেয়া কুরআনিয়া একাডেমী জ্যামাইকা এর প্রিন্সিপাল হাফেজ মোজাহিদুল ইসলাম, বি আই সির প্রেসিডেন্ট সাইফুল আলম আজম, আস সাফা ইসলামিক সেন্টারের সেক্রেটারী জেনারেল মুফতী লুৎফুর রহমান ক্বাসিমী, আন নূর কালচারাল সেন্টার জ্যাকসন হাইটস এর প্রিন্সিপাল মুফতি মুহাম্মাদ ইসমাইল নূরী, দারুল উলূম নিউইয়র্ক এর শিক্ষক মাওলানা কামাল উদ্দীন, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার আতাউল ওসমানী, আল ফুরকান জামে মসজিদের ইমাম মাওলানা রফিক উদ্দীন, বিশিষ্ট সংগঠক হাফেজ আবদুল্লাহ আল আরিফ, আলহাজ মুহাম্মদ মোস্তফা ও জোবায়ের আহমদ প্রমূখ।
অন্যান্যের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুনা ন্যাশনাল এক্সিকিউটিভ এসিসটেন্ট ডাইরেক্টর আরমান চৌধুরী, নাহার এর দায়িত্বশীল ড.শরীফুল ইসলাম লাবলু, মসজিদ আল আমান এর প্রেসিডেন্ট কবীর আহমদ চৌধুরী, বি এম এম সি সির সেক্রেটারী মোশাররাফুল মাওলা সুজন, শাহজালাল জামেয়া ইসলামীয়া স্কুল এন্ড কলেজ এর প্রিন্সিপাল মুহাম্মদ মজীর উদ্দীন, আই টিভি ইউ এস এর সিইও মুহাম্মদ শহীদুল্লাহ, বায়তুল গাফফার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মাসুক আহমদ, বি এম এম সি সি হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ বুরহান উদ্দিন, বায়তুন নূর মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের ইমাম ও বি এম এম সি সি ইসলামিক স্কুলের সিনিয়র শিক্ষক মাওলানা বেলাল হোসাইন, শিক্ষক হাফেজ তানবীর আহমদ ও আমিনুর রহমান প্রমূখ।
মোনাজাত পরিচালনা করেন বিশেষ অতিথি ও বায়তুশ শরফ মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের ইমাম ও খতীব মাওলানা জাকারিয়া মাহমুদ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV