Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ওজোন পার্ক মসজিদে সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ৩২ কুইন্স এর কাউন্সিলম্যান প্রার্থী হেলাল শেখ মুসল্লীদের সমর্থন চাইলেন (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: April 24, 2021 | 3:34 PM

https://www.facebook.com/USANewsNY/videos/756365635078257

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটি কাউন্সিলে আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে ডিস্ট্রিক্ট ৩২ কুইন্স এর কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখ ওজোন পার্ক জামে মসজিদে মুসল্লীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। গত ২৩ এপ্রিল শুক্রবার মসজিদের মুসল্লীদের সঙ্গে নির্বাচনী শুভেচ্ছা বিনিময়কালে তিনি আগামী ২২ জুন অনুষ্ঠেয় নির্বাচনে বাংলাদেশী কমিউনিটি সহ সকলের সমর্থন কামনা করেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখ বলেন, এ সিটে ২০১৭ সালের সিটি কাউন্সিল ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে তিন প্রার্থীর মধ্যে তিনি দ্বিতীয় হয়েছিলেন। এবার সকল বাঙালী ভোটার ভোটাধিকার প্রয়োগ করলেই তার বিজয় কেউ ঠেকাতে পারবে না। এজন্য কমিউনিটির সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। সকল বাংলাদেশি-আমেরিকানকে ভোটকেন্দ্রে যেতে বিনীত অনুরোধ জানান।

ওজোন পার্ক মসজিদের সহ সভাপতি মো. আব্দুর রাজ্জাকের পরিচালনায় এসময় কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন মসজিদের খতিব মাওলানা বুরহান উদ্দিন ও মসজিদের সাধারণ সম্পাদক হিফজুর রহমান। সমাজকর্মী আবদুল জলিল, আতাউল গনি আসাদ, শামসুল হক সহ বিপুল সংখ্যক মুসল্লী এসময় উপস্থিত ছিলেন।
কাউন্সিলম্যান প্রার্থী হেলাল শেখ তাকে নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশী-আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত করে বাংলাদেশী কমিউনিটির অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, সিটি কাউন্সিলে বাংলাদেশী-আমেরিকানদের কন্ঠস্বর হিসেবে ভূমিকা রাখতে চাই। আমি অভিবাসীদের ন্যায্য হিস্যা নিশ্চিতকল্পে কাজ করার সুযোগ চাই। পাবলিক স্কুলে মুসলমান ছাত্রদের জন্য হালাল খাবার সরবরাহসহ বাংলাদেশীদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখবো।
কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল আবু শেখ তাকে সমর্থন ও সহযোগিতার জন্য বাংলাদেশী কমিউনিটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে সবসময় বাংলাদেশীসহ ইমিগ্র্যান্টদের পাশে থাকার অঙ্গীকার পুন:ব্যক্ত করেন।
উল্লেখ্য, আসন্ন নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান পদে বাংলাদেশী-আমেরিকান হেলাল আবু শেখ নিউইয়র্ক সিটির ডিস্ট্রিক্ট ৩২ কুইন্স (বেলী হারবার, ব্রিজি পয়েন্ট, বোর্ড চ্যানেল, হেমিলটন বীচ, হাওয়ার্ড বীচ, লিন্ডেন উড, নেপনসিট, ওজন পার্ক, রকওয়ে বীচ, রকওয়ে পার্ক, সাউথ ওজনপার্ক, সাউথ রিচমন্ড হিল এবং উড হ্যাভেন) থেকে নির্বাচনে লড়ছেন। ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচন আগামী ২২ জুন মঙ্গলবার অনুষ্ঠিত হবে। আর নিউইয়র্ক সিটি কাউন্সিলের ৫১টি আসনে নির্বাচন হবে আগামী ২ নভেম্বর মঙ্গলবার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV