Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকা’র উৎসবমুখর বনভোজন (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 170 বার

প্রকাশিত: July 23, 2019 | 1:48 AM

https://www.facebook.com/USANewsNY/videos/354212745271395/

https://www.facebook.com/USANewsNY/videos/758889407846883/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকা ইনক্’র বনভোজন। প্রাকৃতিক সোৗন্দর্যেঘেরা এস্টেরিয়া পার্কে গত ২১ জুলাই রোববার বৈরী আবহাওয়া উপেক্ষা করেই বর্ণাঢ্য এ আয়োজনে যোগ দেন ওসমানীনগর ছাড়াও বৃহত্তর সিলেটের বিপুল সংখ্যক প্রবাসী।

এদিন দাবদাহের কারণে সিটি ও স্টেট প্রশাসন থেকে সকলকে ঘরে থাকার অনুরোধ জানানো হলেও সংগঠনের সদস্য-কর্মকর্তারা পূর্ব নিধারিত অনুষ্ঠান উদযাপনে সংকল্পবদ্ধ থাকায় কেউই ঘরে থাকেন নি। সপরিবারে অংশ নেন ওসমানীনগর প্রবাসীদের এ মিলন মেলায়।

ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বশির উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সালামের পরিচালনায় বনভোজনে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা এমএ সালাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের সভাপতি আবদুল মুকিত চৌধুরী, সিলেট সরকারী এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ও সরকারী কলেজ এলামনাই’র সভাপতি বেলাল উদ্দিন, সহ সভাপতি সফিক উদ্দিন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, এপোলো ব্রোকারেজের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও শমসের আলী, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, উপদেষ্টা এডভোকেট নাসির উদ্দিন, সহ সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, কোষাধক্ষ আতাউল গণি আসাদ, সাবেক উপদেষ্টা একলিমুজ্জামান নুনু, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাষ্টি আজিমুর রহমান বুরহান, জাতীয় পার্টী নেতা আবদুন নূর বড় ভূইয়া ও আবদুর রহমান, সিলেট সদর সমিতির সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সভাপতি হাজি মনির আহমেদ, ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকার উপদেষ্টা আবদুল কাদির, আবদুল মান্নান, অধ্যক্ষ লুৎফুর রহমান আক্তার, কাজী অদুদ আহমদ, আবদুছ ছালিক ও সাইফুল চৌধুরী জামিল, কমিউনিটি এক্টিভিস্ট ডা. জুন্নুন চৌধুরী, এডভোকেট শেখ আখতারুল ইসলাম, তোফায়েল আহমেদ চৌধুরী, মাসুদুল হক ছানু, আবদুল্লাহ মাহমুদ, এডভোকেট মোহন ইকবালুর রহমান, কাজী সিদ্দিক আহমেদ, ফয়সল আহমেদ, সরোয়ার চৌধুরী, আলী হোসেন গজনবী প্রমুখ।

সংগঠনের কর্মকর্তা ও অতিথিদের সঙ্গে নিয়ে বনভোজন আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যারিস্টার জিনাত জাহান চৌধুরী।
বনভোজন উদ্বোধনের আগে অতিথিদের এপিটাইজার পরিবেশন করা হয়। দিনব্যাপি বনভোজনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাসরত ওসমানীনগরের নারী-পুরুষ-শিশু-কিশোররা দিনভর এস্টেরিয়া পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানান আনন্দে মেতে ওঠেন। পার্কের পাশের প্রবাহমান নদী থেকে বাতাস আসতে থাকায় অসহনীয় গরমে কিছুটা স্বস্তি পান সকলে। আনন্দ-উল্লাসে তেমন অস্বস্তিকর ছিল না পুরো পরিবেশ।

ভর দুপুরে পরিবেশন করা হয় রুচিদায়ক সব খাবার। বিকেলে সেমাই এবং সবশেষে পান-সুপাড়ি পরিবেশনা ছিল ভিন্ন এক আনন্দের। এ আনন্দকে আরো আকর্ষণীয় করে তোলে র‌্যাফেল ড্র। কারণ, এতে ছিল স্বর্ণের চেইন, ল্যাপটেপ সহ মূল্যবান ৯টি পুরস্কার। শেষে খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বনভোজন ককর্মসূচি শেষ হয়।

আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য অতিথিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
অনুষ্ঠানে অতিথিরা সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ পরিবেশের এ আয়োজনের জন্য আয়োজকদের বিশেষ ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বনভোজন কমিটির আহ্বায়ক আজিজ আহমদ ছালিক, প্রধান সমন্বয়কারী অদুদ মোহাম্মদ, সদস্য সচিব আতাউর রহমান আতা, যুগ্ম আহ্বায়ক আনসার তফাদার, কাজী আকতার আহমদ ও মালিক শেখ, যুগ্ম সদস্য সচিব দিপংকর দেব সুমন ও জুমান তফাদার, সমন্বয়কারী আবদুল মজিদ সহ কমিটির সদস্যরা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ