Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ওয়ান হজ্জ্ব অ্যান্ড ওমরাহ’র ৮ হাজার ৬৯৫ ডলারের হজ্জ্ব প্যাকেজ ঘোষণা (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 90 বার

প্রকাশিত: December 30, 2019 | 1:17 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ওয়ান হজ্জ্ব অ্যান্ড ওমরাহ ৮ হাজার ৬৯৫ ডলারে হজ্জ্বের প্যাকেজ ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক এ ট্র্যাভেল কোম্পানিটি ২০২০ সালের হজ্জ্ব প্যাকেজের নানা সুযোগ সুবিধা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে। ২৯ ডিসেম্বর রোববার দুপুরে সিটির কুইন্স বুলেভার্ডের আগ্রা রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সংবাদ সম্মেলনে ২০২০ সালের হজ্জ্ব প্যাকেজ ঘোষণা করে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক সাকির আহমেদ বলেন, ওয়ান হজ্জ্ব অ্যান্ড ওমরাহ পেশাদারিত্বের সাথে বিশ্বব্যাপী ভ্রমণের ব্যবস্থা করে থাকে।

ওয়ান হজ্জ্ব অ্যান্ড ওমরাহ’র প্রেসিডেন্ট আবুল নাসের খলিল আহমেদ বলেন, হজ্জ্ব ব্যবস্থাপনায় কোম্পানিটির রয়েছে সুদীর্ঘ্য অভিজ্ঞতা। গ্রাহকের চাহিদা অনুযায়ী ভ্রমণ প্যাকেজ তৈরীতে তারা বিশেষায়ীত।

সংবাদ সম্মেলনে ২০২০ সালের হজ্জ্ব প্যাকেজ নিয়ে ডিজিটাল উপস্থাপনায় ছিলেন জাহীন আহমেদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ফাইভ স্টার শিফটিং হজ্জ্ব প্যাকেজ আগামী ২৩ জুলাই ছেড়ে যাবে। আর ফিরবে ১৯ আগস্ট।

প্যাকেজের মধ্যে রয়েছে নিউইয়র্ক থেকে সরাসরি ফ্লাইট এবং মদিনা থেকে ফিরতি ফ্লাইট। মক্কায় পাঁচ তারকা হোটেল। মদীনায়ও পাঁচ তারকা হোটেল। হজ্জ্ব ভিসা অ্যান্ড ড্রাফট। সর্বোচ্চ ছয় জনের শেয়ারিং করার জন্য আজিজিয়াতে এপার্টমেন্ট। ট্রান্সপোর্টেশন, কোরবানি, মক্কা ও মদীনাতে গাইডেড জিয়ারত, মীনাতে ম্যাট্রেস সহ শীতল তাবুর ব্যবস্থা। ইংরেজি এবং বাংলায় ট্যুর গাইডের ব্যবস্থা। মক্কায় হোটেলের মধ্যে আছে সাফওয়া রয়েল অর্কিড, মদিনায় পুলম্যান জমজম হোটেল। ফাইভ স্টার হোটেলে ব্রেকফাস্টের ব্যবস্থা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২০ সালের এ হজ্জ্ব প্যাকেজটি সীমিত। সুযোগ ফুরিয়ে যাওয়ার আগেই বুকিং দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন কর্মকর্তারা।
প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট আবুল নাসের খলিল আহমেদ বলেন, আমেরিকায় মধ্যপ্রাচ্যের পর সব চেয়ে বেশী মুসলমানের বসবাস। তিনি বলেন, সম্পদশালী, শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তির জন্য জীবনে একবার হজ্ব আদায় করা ফরজ। পেশাদারিত্ব নিয়ে হাজীদের নির্ভিঘেœ হজ্জ্বের ব্যবস্থা করে দিতে প্রতিশ্রুতিবদ্ধ ওয়ান হজ্জ্ব অ্যান্ড ওমরাহ। মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের পবিত্র সফরে তাদের সেবা গ্রহণের আহ্বান জানান তিনি। আগামী বছরে হজ্ব গমেনিচ্ছুদের হজ্ব বুকিং ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানান তিনি। হজ্ব সংক্রান্ত বিষয়ে যোগাযোগ : ৯২৯-৭৭৭-৪৭৩৭। Email : [email protected]; www.onehajjumrah.us

অনুষ্ঠানে পবিত্র হজ্জ্বের ফজিলত, বিধিবিধান ও পরিপালন পদ্ধতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া-মুনাজাত পরিচালনা করেন পার্কচেস্টার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম। মুনাজাতে মুসলিম উম্মা, দেশ-প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। এসময় মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, নিবিষ্ট মনে আত্মিক ইবাদত হজ্ব পালন করতে হবে। হজ্ব সম্পাদনে মৌলিক করণীয় বাদ পড়লে হজ্ব সম্পাদন হবে না। এজন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে।
কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV