নিউইয়র্কে কংগ্রেসম্যান প্রার্থী ডা. মুজিবুল হকের ভোটার স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি (ভিডিও সহ)
https://www.facebook.com/USANewsNY/videos/676991650160683
https://www.facebook.com/USANewsNY/videos/1130548971078543
ইউএসএনিউজঅনলাইন.কম: মার্কিন কংগ্রেসে আসন্ন ডেমোক্রেটিক প্রাইমারীতে নিউইয়র্ক ডিস্ট্রিক্ট ৪ থেকে কংগ্রেসম্যান প্রার্থী বাংলাদেশী-আমেরিকান ডা. মুজিবুল হকের ভোটার স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি চলছে। আগামী ৩ এপ্রিল পর্যন্ত এ স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি চলবে। নিউইয়র্কের হিলসাইড ইসলামিক সেন্টারে গত ৪ মার্চ শুক্রবার বাদজুমা ব্যাপক আকারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

কংগ্রেসম্যান প্রার্থী ডা. মুজিবুল হক ছাড়াও ভোটার স্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে অন্যদের মধ্যে অংশ নেন অ্যাসালের ন্যাশনাল প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা মাফ মিসবাহ উদ্দিন, অ্যাসালের কর্মকর্তা জেড মাতালন, কমিউনিটি এক্টিভিস্ট এডভোকেট মজিবুর রহমান, এডভোকেট মতিউর রহমান, এমএএইচ হেলাল, রুমন প্রধান, ড. জাহিদ, মুনির প্রমুখ।
এসময় কংগ্রেসম্যান প্রার্থী ডা. মুজিবুল হক বলেন, অতি ঠান্ডা তাপমাত্রা সত্ত্বেও আসন্ন নির্বাচনের স্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে অংশ নিয়ে আন্তরিক সহযোগিতার জন্য সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তিনি পিটিশনে স্বাক্ষর করার জন্যও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

ডা. মুজিবুল হক আরও জানান, ব্যালেটে নাম অন্তর্ভূক্তির জন্য তাকে ১ মার্চ থেকে ৩ এপ্রিলের মধ্যে ১ হাজার ২৫০ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে। ৪ এপ্রিল থেকে ৮ এপ্রিলের মধ্যে তা জমা দিতে হবে। এজন্যে সব কমিউনিটির ভোটারদের কাছে যাচ্ছেন তারা। তিনি জানান, ইতোমধ্যে ভোটারের স্বাক্ষর সংগ্রহ লক্ষ্যমাত্রার এক তৃতীয়াংশে পৌঁছেছে। তিনি এজন্যে বাংলাদেশী-আমেরিকান সহ সকল কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করার অনুরোধও জানান তিনি। যোগাযোগ ফোন : ৬৩১-৫৩৮-৬১৯২ ও ৬০৯-২৮৭-১৭৪৪. ইমেইল: [email protected] এবং ওয়েব সাইট: www.muzibulhuq.com
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি